২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নকল পণ্য থেকে পর্যটকদের সতর্ক করল নিউ ইয়র্ক

নিউ ইয়র্কের 'কাউন্টারফিট ট্রায়াঙ্গেল' এ অভিযান চালিয়ে পুলিশ মঙ্গলবার প্রায় দশ লাখ ডলার মূল্যের নকল পণ্য উদ্ধার করেছে। এ অভিযানে কাউকে গ্রেপ্তার করা না হলেও বন্ধ করে দেওয়া হয়েছে ৩০টির বেশি দোকান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2008, 08:37 AM

Updated : 26 Aug 2022, 01:27 PM

নিউ ইয়র্ক, ফেব্র"য়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নিউ ইয়র্কের 'কাউন্টারফিট ট্রায়াঙ্গেল' এ অভিযান চালিয়ে পুলিশ মঙ্গলবার প্রায় দশ লাখ ডলার মূল্যের নকল পণ্য উদ্ধার করেছে। এ অভিযানে কাউকে গ্রেপ্তার করা না হলেও বন্ধ করে দেওয়া হয়েছে ৩০টির বেশি দোকান। পুলিশ জানিয়েছে, নিউ ইয়র্কের চায়না টাউনের ক্যানেল স্ট্রিট থেকে উদ্ধার করা নকল পণ্যের মধ্যে আছে বিশ্বখ্যাত বিভিন্ন ব্রান্ডের হাতব্যাগ, ঘড়ি ও পোশাক। এ সমস্তের পণ্যের ওপর ডোলেস অ্যন্ড গাবানা, রোলেক্স, কোচ, ডিওর ও প্রাডার এর মত নামী কোম্পানির ভুয়া সিল মারা পণ্য আছে। পুলিশী অভিযান সম্পর্কে সংবাদ সম্মেলনে নিউ ইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ বলেন, ওই এলাকাটি শহরের সবচেয়ে কুখ্যাত এলাকা। তিনি নকল পণ্য কেনা-বেচা থেকে বিরত থাকার জন্য দোকান মালিক ও ক্রেতাদের সতর্ক করে দেন। মঙ্গলবারের ওই অভিযানে কাউকে গ্রেপ্তার করা না হলেও ব্লুমবার্গ জানিয়েছেন, 'কাউন্টারফিট টায়াঙ্গেল' হিসেবে পরিচিত ওই এলাকায় যাতায়াতকারী পর্যটক ও ক্রেতারাই এই নকল বাণিজ্যের জন্য দায়ী। এ সমস্ত পণ্য কিনে তারা সংগঠিত অপরাধ সংঘটনে সহায়তা করছে এবং অন্যের সম্পদ চুরি করছে। ক্রেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, "এর মাধ্যমে আপনারা হয়ত কিছু একটা পেতে পারেন, কিন্তু এটি আইন পরিপন্থী। আমি মনে করি ক্রেতারা যখন বুঝবেন কর্তৃপক্ষ নকলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে তখন তারা নিশ্চয়ই আর এ ধরনের পণ্য কিনবেন না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৪১০ ঘ.