২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান, উ কোরিয়া এশিয়ার স্থিতিশীলতায় হুমকি: ওলমার্ট

ইরান ও উত্তর কোরিয়াকে মধ্যপ্রাচ্য এবং এশিয়ার স্থিতিশীলতায় হুমকি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। জাপানে ইরান ও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র সহযোগিতা নিয়ে আলোচনাকালে মঙ্গলবার ওলমার্ট ওই কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2008, 01:56 PM

Updated : 26 Aug 2022, 01:27 PM

টোকিও, ফেব্র"য়ারি, ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরান ও উত্তর কোরিয়াকে মধ্যপ্রাচ্য এবং এশিয়ার স্থিতিশীলতায় হুমকি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। জাপানে ইরান ও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র সহযোগিতা নিয়ে আলোচনাকালে মঙ্গলবার ওলমার্ট ওই কথা বলেন। ১৯৯৮ সালের ৩১ আগস্ট জাপানের হোনসু দ্বীপের ওপর দিয়ে আকস্মিকভাবে উত্তর কোরিয়ার তায়েপোদং-১ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় জাপানের আগ্রহ বেড়েছে। জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিগেরু ইশিবাকে ওলমার্ট বলেন, " ইরান ও উত্তর কোরিয়া শয়তানের অক্ষচক্রের প্রধান দেশ। দেশ দুটি এশিয়া এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকি।" জাপানে ৪ দিনের সফরে যাওয়া ওলমার্ট টোকিওয় কর্মকর্তাদেরকে ইরান এবং উত্তর কোরিয়ার মধ্যে ক্ষেপণাস্ত্র লেনদেন সম্পর্কে তথ্য দিয়েছেন। ইরানে উত্তর কোরিয়ার দূর পাল্লার ক্ষেপণাস্ত্র বিক্রির কথা বলেছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক জাপানি কর্মকর্তা একথা জানিয়েছেন। অবৈধ ওই ক্ষেপণাস্ত্র বিক্রি সম্পর্কে কর্মকর্তা বিস্তারিত আর কিছু জানাননি। পশ্চিমাদের ধারণা, ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ও সাজ সরঞ্জাম বেশিরভাগই আসে উত্তর কোরিয়া, চীন ও অন্যান্য দেশ থেকে। আর ইরানের পরমাণু কর্মসূচিকে বরাবরই ইহুদি রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি বলে অভিযোগ করে আসছে ইসরায়েল। তবে ইরান পরমাণু অস্ত্র নয় বরং শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরমাণু কর্মসূচি চালানোর কথা বলে আসছে। তারপরও পরমাণু কর্মসূচিতে বেশ কিছু প্রশ্নের যথাযথ উত্তর দিতে না পারায় স