২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাবমেরিন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

সাবমেরিন থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। মঙ্গলবার নিক্ষেপ করা এই ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্রবহনে সক্ষম। কর্মকর্তারা একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2008, 11:19 AM

Updated : 26 Aug 2022, 01:27 PM

নতুন দিল্লি, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-সাবমেরিন থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। মঙ্গলবার নিক্ষেপ করা এই ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্রবহনে সক্ষম। কর্মকর্তারা একথা জানিয়েছে। বঙ্গপোসাগরের একটি ডুবন্ত পল্টন থেকে নিক্ষেপ করা কে-১৫ মডেলের দ্বিস্তর বিশিষ্ট এই ক্ষেপণাস্ত্রের সর্বোচ্চ পাল্লা সাতশ' কিলোমিটার। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সিতাংশু কর বলেন, "ক্ষেপণাস্ত্র পরীক্ষা সফল হয়েছে।" ভারত এর আগেই ভূমি ও আকাশ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতা অর্জন করেছে। সাবমেরিন থেকে নিক্ষেপণযোগ্য এই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার মাধ্যমে তারা যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও ফ্রান্সের সঙ্গে পাল্লা দিয়ে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও একধাপ উন্নীত করল। কর্মকর্তারা জানিয়েছেন, আরও পরীক্ষা নিরীক্ষার পর কে-১৫ ক্ষেপণাস্ত্র দেশে তৈরি পরমাণু সাবমেরিনের সঙ্গে মোতায়েন করা হবে। ভারত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম সাবমেরিন তৈরির জন্য কাজ করছে, যা কে-১৫সহ রাশিয়ার সঙ্গে যৌথভাবে তৈরি দূর পাল্লার ব্রাহমোস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৬৫০ ঘ.