জাতিসংঘ, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নারীর বিরুদ্ধে সহিংসতাকে 'ভোগান্তি' অভিহিত করে এ পরিস্থিতি মোকাবিলায় সোমবার থেকে প্রচারাভিযান শুরু করেছে জাতিসংঘ। একইসঙ্গে বিশ্ব সংস্থাটি বলেছে, বতর্মান বিশ্বের এক তৃতীয়াংশ নারীই এ ভোগান্তির মধ্যে রয়েছেন।
'ইউএন কমিশন অন দ্য স্ট্যাটাস অফ উইমেন' এর এক বৈঠকে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বলেন, "প্রায় প্রতি তিনজন নারীর একজন তার জীবদ্দশায় মারপিট, যৌন বা অন্যান্য উপায়ে নিপীড়নের শিকার হচ্ছেন।"
তিনি বলেন, "জন্মের আগে লিঙ্গ নির্ধারণ প্রক্রিয়ার মাধ্যমে আরও অসংখ্য নারীর বাঁচার অধিকার অস্বীকার করা হচ্ছে।"
প্রসঙ্গত, অবৈধ হওয়া সত্ত্বেও ভারতে নারী শিশু হত্যা এবং ইচ্ছাকৃতভাবে মেয়ে ভ্র
bdnews24