২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে নতুন সামরিক গোয়েন্দা প্রধান নিয়োগ করা হচ্ছে

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল পারভেজ কাইয়ানি নতুন সামরিক গোয়েন্দা প্রধান নিয়োগ করছেন। মঙ্গলবার একটি সংবাদপত্র এ খবর জানিয়েছে। খবরটি সত্য হলে তা হবে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ সেনাপ্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর পর পাকিস্তানের সেনাবাহিনীতে প্রথম বড় ধরনের রদবদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2008, 08:48 AM

Updated : 26 Aug 2022, 01:27 PM

ইসলামাবাদ, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল পারভেজ কাইয়ানি নতুন সামরিক গোয়েন্দা প্রধান নিয়োগ করছেন। মঙ্গলবার একটি সংবাদপত্র এ খবর জানিয়েছে। খবরটি সত্য হলে তা হবে প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ সেনাপ্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর পর পাকিস্তানের সেনাবাহিনীতে প্রথম বড় ধরনের রদবদল। মুশাররফ একজন জেনারেল হিসেবে ১৯৯৯ সালে পাকিস্তানের ক্ষমতা দখল করেন। অবশ্য পরবর্তীতে তিনি দেশি-বিদেশি চাপের মুখে এবং পাকিস্তানের বেসামরিক প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে গত নভেম্বর মাসে সেনাপ্রধানের পদ থেকে পদত্যাগ করেন। দ্য নিউজ পত্রিকা তাদের প্রতিবেদনে জানায়, মিলিটারি ইনটেলিজেন্স (এমআই) এর ডিরেক্টর জেনারেল হিসাবে মেজর-জেনারেল নাদিম ইজাজ এর স্থলাভিষিক্ত হচ্ছেন মেজর-জেনারেল মুহাম্মাদ আসিফ। তবে পাকিস্তান সেনাবাহিনীর পক্ষ থেকে দ্য নিউজ পত্রিকার এ খবর সম্পর্কে তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। মুশাররফের আস্থাভাজন ইজাজ এমআই এর প্রধান হিসাবে তিন বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতের অ্যাটাশে হিসাবে দায়িত্ব পালন করছেন আসিফ। প্রসঙ্গত, এমআই এবং ইন্টার সার্ভিসেস ইনটেলিজেন্স (আইএসআই) পাকিস্তানি সেনাবাহিনীর প্রধান দুটি নিরপত্তা সংস্থা। মুশাররফ সেনাপ্রধানের পদ ছাড়ার এক মাস আগে এমআই এর সাবেক প্রধান লেফটেন্যান্ট-জেনারেল নাদিম তাজকে আইএসআই এর ডিরেক্টর জেনারেল পদে নিয়োগ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৪০৮ ঘ.