২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উ কোরিয়াকে চাপ দিতে চীনের প্রতি রাইসের আহ্বান

পরমাণু প্রকল্প নিস্ক্রিয়করণ শেষ করার জন্য উত্তর কোরিয়ার ওপর চাপ সৃষ্টি করতে চীনকে আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস। এশিয়া সফররত রাইস মঙ্গলবার বেইজিং পৌঁছে চীনকে এই আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2008, 06:49 AM

Updated : 26 Aug 2022, 01:27 PM

বেইজিং, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পরমাণু প্রকল্প নিস্ক্রিয়করণ শেষ করার জন্য উত্তর কোরিয়ার ওপর চাপ সৃষ্টি করতে চীনকে আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস। এশিয়া সফররত রাইস মঙ্গলবার বেইজিং পৌঁছে চীনকে এই আহ্বান জানান। চীন সফরকালে রাইস উত্তর কোরিয়া ছাড়াও ইরানের পরমাণু কর্মসূচির জন্য দেশটির ওপর জাতিসংঘের তৃতীয় দফা অবরোধ এবং মানবাধিকার সংক্রান্ত বিষয় নিয়ে চীনা নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। ৩১ ডিসেম্বরের সময়সীমা পুরণে ব্যর্থ হওয়ায় পিয়ংইয়ংয়ের পরমাণু নিস্ক্রিয়করণ বিষয়ক ছয়জাতি চুক্তি ইতিমধ্যে ব্যহত হতে চলেছে। দুই কোরিয়া ছাড়াও যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও রাশিয়ার মধ্যে আলোচনার মাধ্যমে ২০০৫ সালের ওই চুক্তিতে পিয়ংইয়ং প্রতিশ্র"তি দিয়েছিল গত বছরের মধ্যে তারা পরামাণু নিস্ক্রিয়করণের কাজ শেষ করবে। বেইজিংয়ে রাইস সাংবাদিকদের বলেন, "নিস্ক্রিয়করণের কাজ শেষ করার এখনই সময়- উত্তর কোরিয়ার কাছে এই বার্তা পৌঁছে দিতে এবং তাদের ওপর চাপ সৃষ্টি করতে আমরা সবাই সম্ভাব্য সব পন্থাই ব্যবহার করব। এক্ষেত্রে অন্য দেশগুলোর কাছ থেকে আমি যা আশা করি চীনের কাছ থেকেও তা আশা করছি।" তিনি আরও বলেন, "এখনই সময় সামনে এগিয়ে যাওয়ার।" এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, এশিয়া সফরে রাইস উত্তর কোরিয়ার ব্যাপারে অগ্রগতি আশা করছেন। এক্ষেত্রে তিনি চীনের সহযোগিতা চাইবেন। চীন উত্তর কোরিয়ার প্রধান বাণিজ্যিক অংশিদার ও মিত্র দেশ। এশিয়ার বিভিন্ন দেশে সফরের অংশ হিসাবে রাইস গত সোমবার দক্ষিণ কোরিয়া যান। সেখানে তিনি দেশটির নতুন প্রেসিডেন্ট লী মাইয়ুং-বাকের অভিষেক অনুষ্ঠানে অংশ নেন। চীন সফর শেষে বুধবার রাইস জাপান সফর করবেন। তবে এশিয়ায় এ সফরে তিনি উত্তর কোরিয়া যাচ্ছেন না। বেইজিং সফরকালে চীনা প্রেসিডেন্ট হু জিনতাও, প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জিচির সঙ্গে রাইসের সাক্ষাৎ করার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/এলকিউ/১৩২০ ঘ.