২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনামে বার্ড ফ্লুতে শিক্ষিকার মৃত্যু

ভিয়েতনামের উত্তরাঞ্চলে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় 'ভয়েস অব ভিয়েতনাম' বেতার মঙ্গলবার একথা জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভয়েস অব ভিয়েতনাম জানায়, ফু থো প্রদেশের বাসিন্দা ২৩ বছর বয়সী ওই শিক্ষিকা মুরগির মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়ার পর হ্যানয়ের একটি হাসপাতালে নেওয়া হয়। সোমবার হাসপাতালেই তিনি মারা যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2008, 05:58 AM

Updated : 26 Aug 2022, 01:27 PM

হ্যানয়, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভিয়েতনামের উত্তরাঞ্চলে বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। রাষ্ট্রীয় 'ভয়েস অব ভিয়েতনাম' বেতার মঙ্গলবার একথা জানিয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভয়েস অব ভিয়েতনাম জানায়, ফু থো প্রদেশের বাসিন্দা ২৩ বছর বয়সী ওই শিক্ষিকা মুরগির মাংস খেয়ে অসুস্থ হয়ে পড়ার পর হ্যানয়ের একটি হাসপাতালে নেওয়া হয়। সোমবার হাসপাতালেই তিনি মারা যান। বেতারটির খবরে আরও জানানো হয়েছে, ভিয়েতনামের একটি ল্যাবরেটরিতে পরীক্ষা করে তার দেহে বার্ড ফ্লু ভাইরাস এইচ৫এন১ ধরা পড়েছিল। এদিকে, চিকিৎসকরা জানিয়েছেন, উত্তরাঞ্চলীয় হেই ডুয়ংয়ে সাত বছর বয়সী এক শিশুর দেহেও এইচ৫এন১ ভাইরাস ধরা পড়েছে এবং তার চিকিৎসা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১১৫০ ঘ.