সিউল, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দেশের অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার প্রতিশ্র"তি দিয়ে সোমবার আনুষ্ঠানিকভাবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন লি মাইয়ুং-বাক।
একটি নির্মাণ প্রতিষ্ঠানের সাবেক প্রধান কর্মকর্তা (সিইও) লি তার অভিষেক ভাষণে গত ডিসেম্বরে নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্র"তির বিষয়গুলো আবারও জোর দিয়ে উল্লেখ করেছেন।
কনজারভেটিভ নেতা লি গত ডিসেম্বরের নির্বাচনে লিবারেলদের বিরুদ্ধে বড় ব্যবধানে জেতেন। ফলে লিবারেলদের টানা দশ বছরের শাসনের অবসান হল।
৬৬ বছর বয়স্ক লি প্রেসিডেন্ট হিসেবে অভিষেক ভাষণে বলেন, "কঠিন এবং কষ্টকর হলেও আমাদেরকে অবশ্যই দ্রুত পরিবর্তন আনতে হবে।"
জাপানি প্রধানমন্ত্রী ইউসো ফুকুদা ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসসহ অনুষ্ঠানে প্রায় ৬০ হাজার মানুষ উপস্থিত ছিল।
অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নতুন নতুন উপায় উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টির অঙ্গীকার করে লি বলেন, "আমাদের অন্যতম প্রধান কাজ হবে অর্থনীতিকে পুনরুজ্জীবিত করা।"
একটি নির্মাণ প্রতিষ্ঠানের নামকরা সিইও লি সিউলের মেয়র হিসেবে রাজনীতিতে প্রবেশ করেন। তিনি জানান, বিশ্বের ১৩তম বৃহৎ অর্থনীতির দেশটি এখন একটি বিশেষ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিবর্তনের পক্ষে ইতিবাচক মনোভাব গ্রহণের জন্য তিনি দেশের জনগণের প্রতি আহ্বান জানান।
গত কয়েক বছর ধরে অর্থনীতিকে অচল করে রাখা শ্রমিক অসন্তোষ ও দ্বন্দ্বের কথা উল্লেখ করে লি জানান, শ্রমিক ইউনিয়ন ও কর্তৃপক্ষকে এ ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করতে হবে।
এছাড়া তিনি প্রতিশ্র"তি দেন, অর্থনীতিকে আমলাতন্ত্র থেকে মুক্ত করে ব্যবসায়ীদের জীবনকে আরও সহজ করা হবে। ব্যবসায়ীরা অভিযোগ করে আসছে, গত সরকারের আমলে আমলাতান্ত্রিক জটিলতার কারণে ব্যবসা-বণিজ্যে শ্বাসরুদ্ধকর অবস্থা সৃষ্টি হয়েছে।
নির্বাচনী প্রচারাভিযানের সময় লি প্রতিশ্র"তি দিয়েছিলেন, প্রেসিডেন্ট হতে পারলে তিনি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দ্বিগুণ করবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৩৩০ ঘ.
bdnews24