টোকিও, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - ইরানের ওপর নতুন করে জাতিসংঘ নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সম্পর্কে সন্তোষজনক প্রতিবেদন দিতে ব্যর্থ হয়েছে--জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ )একথা বলার পর ওলমার্ট এই আহ্বান জানালেন।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) শুক্রবার জানায়, পশ্চিমা গোয়েন্দাদের দেয়া প্রতিবেদন নিয়ে তাদের সঙ্গে ইরানের বিরোধ রয়েছে। আর তেহরান পারমাণবিক অস্ত্র তৈরীর জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গোপন প্রচেষ্টার কোনো ব্যাখ্যা দেয়নি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী ওলমার্ট সোমবার প্রথম জাপান সফরে গেছেন। বুধবার এখানে তিনি মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের সঙ্গে দেখা করবেন। বৃহস্পতিবার পর্যন্ত তার এখানে থাকার কথা রয়েছে।
ওলমার্ট জানান, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান এখনও পারমাণবিক অস্ত্র কর্মসূচি অব্যাহত রেখেছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের উচিত ইরানের ওপর অবরোধ আরোপ করা।
ইসরায়েলি প্রধানমন্ত্রী টোকিও আসার পথে বিমানে সাংবাদিকদের বলেন, "প্রতিবেদনটি আমরা তৈরি করলে তা আরও কঠোর করতাম।
তিনি আরও বলেন, আসল ব্যাপারটি পরিবর্তন হয়নি। তারা অপচলিত অস্ত্র তৈরির পরিকল্পনা করছে। এ প্রক্রিয়া বন্ধ করতে হবে।"
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা তাদের প্রতিবেদনে জানিয়েছে, ফেব্র"য়ারি পর্যন্ত দেয়া সময়সীমার মধ্যে ইরান তার বিরুদ্ধে উত্থাপিত সব প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়েছে। সেইসঙ্গে তারা জানিয়েছে সম্ভবত নিরাপত্তা পরিষদ এই সপ্তাহের মধ্যে ইরানের ওপর তৃতীয় দফা নিষেধাজ্ঞা আরোপ করতে পারে।
যুক্তরাষ্ট্র অনেক দিন থেকেই ইরানের নিষিদ্ধ পারমাণবিক কর্মসূচি পরিচালনার অভিযোগ করে আসছে, তারা আইএইএ এর প্রতিবেদন নতুন অবরোধ আরোপের মতো একটি ভালো কারণ উপস্থাপন করেছে বলে জানিয়েছে।
অন্যদিকে ইরান জানিযেছে, তারা তাদের অর্থনীতির ক্রমবর্ধমান শক্তির চাহিদা মেটানোর জন্য পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১২৪৫ঘ.
bdnews24