২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্কারে সেরা অভিনেতা ড্যানিয়েল ডে লুইস

রবিবার জীবনের দ্বিতীয় অস্কার লাভ করলেন অভিনেতা ড্যানিয়েল ডে লুইস। 'দেয়ার উইল বি ব্লাড' ছবিতে ২০ শতকের এক তেল ব্যবসায়ীর ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য এ বছর অস্কারে সেরা অভিনেতার পুরস্কার পান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2008, 05:17 AM

Updated : 26 Aug 2022, 01:27 PM

লস এঞ্জেলস, ফেব্র"য়ারি (বিডিনিউজটোয়েন্টফোরডটকম/রয়টার্স) -- রবিবার জীবনের দ্বিতীয় অস্কার লাভ করলেন অভিনেতা ড্যানিয়েল ডে লুইস। 'দেয়ার উইল বি ব্লাড' ছবিতে ২০ শতকের এক তেল ব্যবসায়ীর ভূমিকায় অনবদ্য অভিনয়ের জন্য এ বছর অস্কারে সেরা অভিনেতার পুরস্কার পান তিনি। ৫০ বছর বয়স্ক ডে লুইস এ ছবিতে তার অসাধারণ অভিনয়ের জন্য ইতোমধ্যে একাধিক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। লন্ডনে জন্ম নেওয়া এই তারকার এটা দ্বিতীয় অস্কার লাভ। এর আগে ১৯৮৯ সালে 'মাই লেফট ফুট : দি স্টোরি অফ ক্রিস্টি ব্রাউন' ছবিতে অভিনয়ের জন্য ড্যানিয়েল অস্কার লাভ করেন। ওই ছবিতে তিনি সেরিব্রাল পালসি আক্রান্ত এক লোকের ভূমিকায় অভিনয় করেন যে তার পা দিয়ে লিখতে ও ছবি আঁকতে শেখে। এ দুটি অস্কার লাভ ছাড়াও আরও দু'বার 'ইন দি নেইম অফ দি ফাদার' এবং 'গ্যাংস অফ নিউ ইয়র্ক' ছবিতে অভিনয়ের জন্য তিনি অস্কারে মনোনয়ন লাভ করেন। দীর্ঘদেহী ডে লুইস বিশেষ যত