২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরও নিষেধাজ্ঞায় পরমাণু কর্মসূচি স্থগিত হবে না: ইরান

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ শনিবার বলেছেন, বিশ্ব শক্তিগুলো একশ বছর ধরে জাতিসংঘ নিষেধাজ্ঞা প্রস্তাবনা পাস করলেও ইরানকে তাদের পরমাণু উচ্চাকাঙ্খা থেকে বিরত করতে পারবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2008, 08:10 AM

Updated : 26 Aug 2022, 01:26 PM

তেহরান, ফেব্র"য়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ শনিবার বলেছেন, বিশ্ব শক্তিগুলো একশ বছর ধরে জাতিসংঘ নিষেধাজ্ঞা প্রস্তাবনা পাস করলেও ইরানকে তাদের পরমাণু উচ্চাকাঙ্খা থেকে বিরত করতে পারবে না। ইরান পরমাণু কর্মসূচিতে আরও স্বচ্ছতা দেখালেও তাদের পরমাণু অস্ত্র তৈরির অভিপ্রায় আছে কিনা সে উদ্বেগ প্রশমণে সন্তোষজনক উত্তর দিচ্ছে না