২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিক সাইপ্রাসে প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু

গ্রিক সাইপ্রাসে প্রেসিডেন্ট নির্বাচনে রোববার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে। গত ১৭ ফেব্র"য়ারির ভোটাভুটিতে কোনো প্রার্থীই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দ্বিতীয় দফায় ভোটগ্রহণের আয়োজন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2008, 06:33 AM

Updated : 26 Aug 2022, 01:26 PM

নিকোসিয়া, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গ্রিক সাইপ্রাসে প্রেসিডেন্ট নির্বাচনে রোববার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ শুরু হয়েছে। গত ১৭ ফেব্র"য়ারির ভোটাভুটিতে কোনো প্রার্থীই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দ্বিতীয় দফায় ভোটগ্রহণের আয়োজন করা হয়েছে। ভোটগ্রহণ শুরু হয়েছে স্থানীয় সময় সকাল ৭টায় (গ্রিনিচ সময় ০৫০০টা)। চলবে বিকাল ৫টা (গ্রিনিচ সময় ১৫০০টা) পর্যন্ত। গ্রিনিচ সময় ১৭৩০ নাগাদ ফলাফল পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে। নির্বাচনে ভোট দেবে প্রায় ৫ লাখ ১৬ হাজার নাগরিক। প্রথম দফা নির্বাচনে প্রধান তিন প্রতিদ্বন্দ্বীর অন্যতম তাসোস পাপডোপুলাস'র পরাজয়ের পর দ্বিতীয় দফায় লড়াই হবে বামপন্থী ডেমোট্রিস ক্রিস্টোফিয়াস ও ডানপন্থী আইয়োনিস কাসাউলিডিস'র মধ্যে। এই নির্বাচনের ওপর নির্ভর করছে চলতি বছর দুই সাইপ্রাস এক হওয়ার আলোচনা সফল হওয়ার সম্ভাবনা। দুই প্রতিদ্বন্দ্বীর প্রত্যেকেই তুর্কি সাইপ্রাসের সঙ্গে একত্রীকরণ আলোচনায় নিজেকে সবচেয়ে যোগ্য বলে দাবি করেছেন। নির্বাচনে যিনি বিজয়ী হবেন তার ওপরই দায়িত্ব থাকবে এই আলোচনা এগিয়ে নেওয়ার। গ্রিসের ক্ষমতাসীন সামরিক জান্তার সমর্থনে গ্রিক সাইপ্রাসে সামরিক অভ্যুত্থানের পর তুরস্ক ১৯৭৪ সালে সাইপ্রাসে অভিযান চালায়। এরপর সাইপ্রাসের দুই অংশ আলাদা হয়ে যায়। ২০০৪ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার আগে জাতিসংঘের একত্রীকরণ পরিকল্পনা প্রত্যাখ্যান করে দিয়েছিল গ্রিক সাইপ্রাস। উত্তরাঞ্চল নিয়ে গঠিত তুর্কি সাইপ্রাস কর্তৃপক্ষকেই স্বীকৃতি দিয়েছে তুরস্ক। সেখানে তুরস্কের ৩০ হাজার সেনা মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১২০৫ ঘ.