২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আজটেকদের ভাষা পুনরুজ্জীবিত করতে চান মেক্সিকোর মেয়র

আজটেকদের প্রাচীন ভাষা নাহুয়াটলকে পুনরুজ্জীবিত করতে চান মেক্সিকো সিটির মেয়র মার্সেলো এবরার্ড। ভাষাটি পুনরায় জনপ্রিয় করে তুলতে বাস চালক থেকে শুরু করে হাসপাতালের নার্সসহ সকল নগর কর্মী এই পুরনো ভাষাটি শিখে নেবে এটাই তিনি চান। মেক্সিকোর নগর সরকার শুক্রবার একথা জানিয়েছে। আদিবাসী সংস্কৃতি ও ভাষা জনপ্রিয় করতে ইতিমধ্যেই চলতি সপ্তাহে প্রকাশিত নগর সরকারের উন্নয়ন পরিকল্পনাটি প্রথম বারের মতো নাহুয়াটল ভাষায় অনুবাদ করে উপস্থাপন করেন এবরার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2008, 12:25 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

মেক্সিকো সিটি, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স )- আজটেকদের প্রাচীন ভাষা নাহুয়াটলকে পুনরুজ্জীবিত করতে চান মেক্সিকো সিটির মেয়র মার্সেলো এবরার্ড। ভাষাটি পুনরায় জনপ্রিয় করে তুলতে বাস চালক থেকে শুরু করে হাসপাতালের নার্সসহ সকল নগর কর্মী এই পুরনো ভাষাটি শিখে নেবে এটাই তিনি চান। মেক্সিকোর নগর সরকার শুক্রবার একথা জানিয়েছে। আদিবাসী সংস্কৃতি ও ভাষা জনপ্রিয় করতে ইতিমধ্যেই চলতি সপ্তাহে প্রকাশিত নগর সরকারের উন্নয়ন পরিকল্পনাটি প্রথম বারের মতো নাহুয়াটল ভাষায় অনুবাদ করে উপস্থাপন করেন এবরার্ড। মেক্সিকোয় ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থী এবরার্ডকে সম্ভাব্য প্রার্থী হিসেবে ভাবা হচ্ছে। মেয়র এবরার্ড এর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, "নাহুয়াটল ভাষায় সরকারের উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন কোনো প্রতীকি ব্যাপার নয়। ভাষাটি চালু করতে সরকারিভাবে নেওয়া এটাই প্রথম পদক্ষেপ।" নাহুয়াটল ভাষা চালু করতে সরকারি এই কর্মসূচির পরিচালনাকারী রোসা মারকুয়েজ জানান, পরবর্তী পদক্ষেপ হিসেবে মেয়রসহ নগর সরকারের কর্মকর্তাদের জন্য নাহুয়াটল শেখার ক্লাসের ব্যবস্থা করা হবে। এছাড়া শহরের প্রায় তিন লাখ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে আদিবাসী সংস্কৃতি বিষয়ে পুস্তিকা বিতরণ করা হবে। 'চকোলেট ' 'টমেটো' এবং 'আভোকাদো ' এর মতো বিশ্বব্যাপী পরিচিত শব্দগুলো এসেছে প্রাচীন মেক্সিকোর নাহুয়াটল ভাষা থেকেই। এই স্থানীয় ভাষাটি প্রায় এক হাজার বছর আগে কেন্দ্রীয় মেক্সিকোতে বেশ ভালভাবে প্রচলিত ছিল। মেক্সিকোর প্রায় ১১ কোটি মানুষের মধ্যে দেড় কোটির মত মানুষ এখনও নাহুয়াটল ভাষায় কথা বলে। কিন্তু ষোড়শ শতকে স্প্যানিশদের মেক্সিকো জয়ের পর স্প্যানিশ ভাষার ব্যবহার শুরু হলে নাহুয়াটল হারিয়ে যেতে থাকে। রোসা মারকুয়েজ বলেন, "আমাদের স্থানীয় ভাষা হারিয়ে যেতে বসেছে, শুধু ঘরেই আমরা এখন এই ভাষায় কথা বলে থাকি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এফএইচবি/এএমটি/১৮১৫ ঘ.