২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে বোমা বিস্ফোরণে ৬ নিরাপত্তারক্ষী নিহত

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে রাস্তার ধারে পেতে রাখা বোমার বিস্ফোরণে শনিবার একটি নির্মাণ প্রতিষ্ঠানের ছয় নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। এক কর্মকর্তা একথা জানিয়েছেন। পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদের পাশ্ববর্তী সারকুনা জেলায় বোমা বিস্ফোরণের ওই ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Feb 2008, 11:48 AM

Updated : 26 Aug 2022, 01:26 PM

আসাদাবাদ, আফগানিস্তান, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে রাস্তার ধারে পেতে রাখা বোমার বিস্ফোরণে শনিবার একটি নির্মাণ প্রতিষ্ঠানের ছয় নিরাপত্তারক্ষী নিহত হয়েছে। এক কর্মকর্তা একথা জানিয়েছেন। পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদের পাশ্ববর্তী সারকুনা জেলায় বোমা বিস্ফোরণের ওই ঘটনা ঘটে। ওই কর্মকর্তা জানান, বিস্ফোরণের সময় নিরাপত্তারক্ষীরা একটি গাড়িতে করে যাচ্ছিল। তবে কেউই এই হামলার দায় স্বীকার করেনি। ২০০১ সালে মার্কিন অভিযানে তালেবানরা ক্ষমতাচ্যুত হওয়ার পর গত দু'বছরে আফগানিস্তানে সহিংসতার মাত্রা অনেক বেড়েছে। ২০০৬ সাল থেকে দেশটিতে এ পর্যন্ত ১১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। বিদেশি সেনা ও সাহায্যকর্মী এবং সরকারি কর্মকর্তাসহ অন্যদের হত্যা করতে তালেবান বিদ্রোহীরা সাধারণত রাস্তার ধারে পেতে রাখা বোমা ও আত্মঘাতী হামলা চালিয়ে থাকে। অনেক পশ্চিমা রাজনীতিক স