২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের বিমান হামলায় শিশুসহ ৮ জন নিহত হয়েছে: এলটিটিই

শ্রীলংকার তামিল টাইগার গেরিলারা দাবি করেছে তাদের নিয়ন্ত্রণাধীন উত্তরাঞ্চলীয় এলাকার একটি বসতিতে শুক্রবার সরকারি বাহিনীর বোমা বর্ষণে তিন শিশুসহ কমপক্ষে ৮ বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরও ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2008, 11:32 AM

Updated : 26 Aug 2022, 01:25 PM

কলম্বো, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - শ্রীলংকার তামিল টাইগার গেরিলারা দাবি করেছে তাদের নিয়ন্ত্রণাধীন উত্তরাঞ্চলীয় এলাকার একটি বসতিতে শুক্রবার সরকারি বাহিনীর বোমা বর্ষণে তিন শিশুসহ কমপক্ষে ৮ বেসামরিক ব্যক্তি প্রাণ হারিয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। সরকারপক্ষ উত্তরাঞ্চলে বোমা বর্ষণের কথা স্বীকার করলেও লিবারেশন টাইগার্স অব তামিল ইলম (এলটিটিই) এর দাবি সম্পর্কে কোনো মন্তব্য করেনি। এলটিটিই'র শান্তি সচিবালয় ই-মেইল বার্তার মাধ্যমে জানায়, "এখনও স্কুলে যায়নি এমন তিন শিশুসহ ৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১০ জন। এদের ৪ জনের আঘাত গুরুতর। কিরানচি এলাকার উপকূলীয় বেসামরিক বসতিতে শ্রীলংকা বোমা বর্ষণ করলে ওই ঘটনা ঘটে।" ওদিকে বিমান বাহিনী জানায়, শুক্রবার সকালে কিরানচি এলাকায় বিদ্রোহীদের একটি নিরিবিলি নৌঘাটের ওপর বোমাবর্ষণ করে কয়েকটি নৌযান ধ্বংস করে দেয় তারা। ওই নৌযানগুলো আত্মঘাতী হামলায় ব্যবহার করা হত বলেও জানায় বিমান বাহিনী। কিরানচি এলাকাটি এলটিটিই'র রাজধানী হিসেবে বিবেচিত কিলিনোচ্চির কাছাকাছি। এলটিটিইর কারও সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৭২৩ ঘ.