স্লোভেনিয়া, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কসোভোর স্বাধীনতার বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ থেকে বিদেশি দূতাবাসগুলো রক্ষায় শুক্রবার সার্বিয়াকে আরও বেশি কিছু করার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা। সেইসঙ্গে সহিংসতার ঘটনা ইইউ-সার্বিয়া সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন তারা।
ইইউ এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান হ্যাভিয়ার সোলানা স্লোভেনিয়ায় সাংবাদিকদের বলেছেন, "সহিংসতার ঘটনা ইইউ এর সঙ্গে সার্বিয়ার সম্পর্কের প্রাথমিক 'স্থিতিশীলতা ও সহযোগিতা' চুক্তি 'এসএএ'- এর অগ্রগতি বাধাগ্রস্ত করতে পারে।"
সোলানা বলেন, এসএএ চুক্তি নিয়ে এগিয়ে যেতে হলে আগে পরিস্থিতি শান্ত হতে হবে। যাতে করে চুক্তি মোতাবেক এগিয়ে যাওয়ার পরিবেশ অনুকূল হয়।
কসোভোর স্বাধীনতাকে সমর্থন করায় বিক্ষেুব্ধ সার্বরা বৃহস্পতিবার মার্কিন দূতাবাসসহ জার্মান ও ব্রিটিশ দূতাবাসে হামলার চালানোর পরিপ্রেক্ষিতে সোলানা ওই সতর্কবাণী দিলেন।
ইইউ স
bdnews24