কাবুল, ফেব্র"য়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- আফগানিস্তানে দক্ষিণাঞ্চলের সংঘর্ষে সেনারা ৩০ জনেরও বেশি তালেবান জঙ্গি হত্যা করেছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃহস্পতিবার এ দাবি করেছে।
হেলমান্দ প্রদেশে বুধবার দুপক্ষের মধ্যে ওই সংঘর্ষ হয়। ২০০১ সালে মার্কিন আগ্রাসনে তালেবান শসন উৎখাত হওয়ার পর তালেবানরা আবার গত দু বছরে আফগানিস্তানে সংগঠিত হয়েছে।
তারা বিশেষত পাকিস্তান সীমান্তবর্তী দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চলে সক্রিয় হয়ে উঠেছে। তালেবান তৎপরতায় এ পর্যন্ত নিহত হয়েছে ১১ হাজার লোক।
তালেবান তৎপরতা রুখতে দক্ষিণ-পূর্বঞ্চলে জোরালো অভিযানে নেমেছে আফগান-ন্যাটো বাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৩৭ঘ.
bdnews24