২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গোপন পরমাণু কর্মসূচির কথা অস্বীকার করেছে উ কোরিয়া: মার্কিন দূত

পরমাণু অস্ত্রের জন্য গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কথা আবারও অস্বীকার করেছে উত্তর কোরিয়া। পরমাণু সংকট নিয়ে ছয়জাতি আলোচনায় নিযুক্ত শীর্ষ মার্কিন দূত ক্রিস্টোফার হিল মঙ্গলবার সিউলে একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2008, 01:10 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

সিউল, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পরমাণু অস্ত্রের জন্য গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধ করার কথা আবারও অস্বীকার করেছে উত্তর কোরিয়া। পরমাণু সংকট নিয়ে ছয়জাতি আলোচনায় নিযুক্ত শীর্ষ মার্কিন দূত ক্রিস্টোফার হিল মঙ্গলবার সিউলে একথা বলেছেন। ছয়-জাতি চুক্তির শর্তানুযায়ী, সব ধরনের পরমাণু কর্মসূচি বন্ধে উত্তর কোরিয়াকে চাপ প্রয়োগের উদ্দ্যেশে চীনের রাজধানী বেইজিংয়ে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিদের বৈঠক শেষে দক্ষিণ কোরিয়ায় পৌঁছে মার্কিন দূত সাংবাদিকদের একথা জানান। ক্রিস্টোফার হিল বলেন, "তারা এখনও তাদের ভাষায় ওই নীতিগত অবস্থানে অনড় রয়েছে যে তারা কোনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালাচ্ছে না।" ভারী জ্বালানি তেল কিংবা জ্বালানি মূল্যের সমপরিমাণ বিকল্প সাহায্যের বিনিময়ে পরমাণু কর্মসূচি বন্ধের ২০০৭ সালের সময়সীমা ইতিমধ্যেই লঙ্ঘন করেছে উত্তর কোরিয়া। গত ফেব্র"য়ারি মাসে স্বাক্ষরিত ছয়জাতি চুক্তিতে ওই সময়সীমায় রাজি হয়েছিল উত্তর কোরিয়া। পরমাণু কর্মসূচির বিস্তারিত বিবরণ প্রকাশের ওই সময়সীমা মেনে চলতে ব্যর্থ হলেও উত্তর কোরিয়া আন্তর্জাতিক পর্যবেক্ষকদের তত্ত্বাবধানে তাদের বৃহত্তম পরমাণু স্থাপনা ইয়ংবিয়ন পরমাণু চুল্লিসহ বেশ কয়েকটি স্থাপনার কার্যক্রম বন্ধ করে দেয়। কিন্তু যুক্তরাষ্ট্র দাবি করে আসছে এখনও তারা গোপনে ওই ধরনের একটি কর্মসূচি চালিয়ে আসছে। এ বিষয়ে মার্কিন দূত বলেন, "আমরা এমন একটি অবস্থায় আছি যেখানে দেখা যাচ্ছে যে তারা ওই কর্মসূচির জন্য প্রয়োজনীয় বেশ কিছু সরঞ্জাম কিনেছে। কিন্তু তারা আমাদের বোঝানোর চেষ্টা করছে যে, তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের জন্য ওইসব সরঞ্জাম ব্যবহার করেনি।" তিনি বলেন, "আমরা যখন জানি যে ওইরকম একটি কর্মসূচি আছে সেখানে ওই কর্মসূচি নেই এমনটা আমরা বলতে &#2