২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফকে হটাতে পিপিপি-নওয়াজ-এএনপি জোটের প্রস্তুতি

প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে হটাতে বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) এবং পশতুনদের দল আওয়ামী ন্যাশনাল পার্টিকে (এএনপি) নিয়ে শক্তিশালী জোট গঠনের চেষ্টা চালাচ্ছে। জোট গঠন নিয়ে বৃহস্পতিবার নওয়াজের সঙ্গে বেঠকে বসছেন পিপিপি নেতা জারদারি। মুশারফকে ক্ষমতা থেকে তাড়ানোর বিষয়টি পার্লামেন্টের মাধ্যমে সুরাহা করার ঘোষণা দিয়েছে পিপিপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2008, 11:03 AM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ইসলামাবাদ, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি) - প্রেসিডেন্ট পারভেজ মুশাররফকে হটাতে বেনজির ভুট্টোর দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নওয়াজ শরীফের নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) এবং পশতুনদের দল আওয়ামী ন্যাশনাল পার্টিকে (এএনপি) নিয়ে শক্তিশালী জোট গঠনের চেষ্টা চালাচ্ছে। জোট গঠন নিয়ে বৃহস্পতিবার নওয়াজের সঙ্গে বেঠকে বসছেন পিপিপি নেতা জারদারি। মুশারফকে ক্ষমতা থেকে তাড়ানোর বিষয়টি পার্লামেন্টের মাধ্যমে সুরাহা করার ঘোষণা দিয়েছে পিপিপি। পিপিপি-পিএমএলএন-এএনপি সবার আসন মিলিয়ে ১৬৩ টি আসন হওয়ায় এ জোট পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে। অর্থাৎ পার্লামেন্ট ভোটে মুশাররফকে ক্ষমতা থেকে উৎখাত কিংবা সংবিধান পরিবর্তনের মতো প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা থাকছে তাদের হাতে। নির্বাচন কমিশন সূত্র থেকে প্রাপ্ত সর্বশেষ ফলাফলে পিপিপি ৮৭ টি, নওয়াজের পিএমএল-এন ৬৬ টি, মুশাররফপন্থী পিএমএল-কিউ ৩৯ টি, সিন্ধু ভিত্তিক মুত্তাহিদা কওমী মুভমেন্ট (এমকিউএম) ১৯টি, আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) ১০ টি, ইসলামপন্থীদের জোট এমএমএ ৩ টি এবং স্বতন্ত্র প্রার্থী ও অন্য ইসলামপন্থীরা মোট ৩৪ টি আসন পেয়েছেন। পিপিপি'র উর্ধ্বতন নেতা তাজ হায়দার জোট গঠনের বিষয়ে পাকিস্তানের ডন টেলিভিশনকে বলেছেন, "প্রশ্নটি হল আপনি কি একনায়কের সঙ্গে আছেন না কি যেসব শক্তি গণতন্ত্র প্রতিষ্ঠার জন সংগ্রাম করছে তাদের সঙ্গে আছেন?" পিপিপির দলীয় সূত্র জানায়, নওয়াজের দলকে জোটে টানার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। জোট গঠনের বিভিন্ন শর্ত নির্ধারণে কয়েকদিন সময় লাগলেও বৃহস্পতিবারই নওয়াজের সঙ্গে জারদারির বৈঠকের মধ্য দিয়ে ওই প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানায় তারা। ওদিকে, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে ইসলামপন্থী জঙ্গিদের ঘাঁটিতে কট্টরপন্থীদের সঙ্গে লড়াই করে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়েছে স্থানীয় পশতুন আদিবাসীদের ধর্মনিরপেক্ষ ধারার দল আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি)। এ দলের প্রয়াত নেতা খান আব্দুল গাফফার খান ওরফে সীমান্ত গান্ধী পাকিস্তানের রাজনীতিতে বিশিষ্ট ভূমিকার জন্য বিখ্যাত। বর্তমান পরিস্থিতিতে পিপিপি ও নওয়াজের মুসলিম লীগের সঙ্গে এএনপি যোগ দিলে তা মতাদর্শিক দিক থেকেও পাকিস্তানে একটি গণতান্ত্রিক সরকার এবং মৌলবাদী রাজনৈতিক ধারাকে পরাস্ত করার ক্ষেত্রে শক্তিশালী জোট হিসেবে আবিভূর্ত হতে পারে বলে আশা করছেন অনেকেই। কিন্তু নওয়াজ ও বেনজিরের পিপিপি'র মধ্যে অতীতের বিরোধ কাটিয়ে উঠে তারা কতোটা একমত হতে পারবেন সেটাই এখন দেখার বিষয়। অবশ্য নির্বাসন থেকে ফেরার পর থেকে যে কোনো অবস্থাতেই মুশাররফকে ক্ষমতা থেকে হটানোর ঘোষণা দিয়ে আসছেন নওয়াজ। আর বেনজিরের দলও মুশাররফ বিরোধী অবস্থানে রয়েছে। এ অবস্থায় মুশাররফকে হটানোর প্রশ্নই পিপিপি ও নওয়াজের মধ্যে ঐক্যের মূলসূত্র হয়ে দেখা দিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬৩৩ ঘ.