২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব তিমুরের বিদ্রোহীদের আত্মসমর্পণের আহ্বান অস্ট্রেলিয়ার

পূর্ব তিমুরের বিদ্রোহী সেনাদের বুধবার আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন অষ্ট্রেলিয়ার এক শীর্ষস্থানীয় সেনা কমান্ডার। গত সপ্তাহে পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ওপর হামলার দায়ে অস্ট্রেলীয়ার কমান্ডো বাহিনী তাদের খুঁজছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2008, 09:55 AM

Updated : 26 Aug 2022, 01:25 PM

ক্যানবেরা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - পূর্ব তিমুরের বিদ্রোহী সেনাদের বুধবার আত্মসমর্পণের আহ্বান জানিয়েছেন অষ্ট্রেলিয়ার এক শীর্ষস্থানীয় সেনা কমান্ডার। গত সপ্তাহে পূর্ব তিমুরের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ওপর হামলার দায়ে অস্ট্রেলীয়ার কমান্ডো বাহিনী তাদের খুঁজছে। এয়ার চীফ মার্শাল আঙ্গুস হাউসটন বলেন, অস্ট্রেলিয়ার বিশেষ বাহিনীর সদস্যরা আশা করছে তারা বিদ্রোহী আলফ্রেডো রেইনাডোর অনুসারীদের ধরতে পারবে। আলফ্রেডো প্রেসিডেন্ট রামস হোর্তার ওপর হামলার সময় বন্দুকযুদ্ধে নিহত হন। এ ঘটনায় প্রেসিডেন্টও গুরুতর আহত হন। অস্ট্রেলিয়া সিনেটের উচ্চকক্ষে শুনানির আগে বলেন, "কোনো সংঘাত ছাড়া শান্তিপূর্ণভাবে আমি ওই লোকগুলোকে বিচারের আওতায় আনতে চাই। সেইসঙ্গে আমি আলফ্রেডোর সাবেক অনুসারীদের পূর্ব তিমুর কর্তপক্ষের কাছে আত্মসমর্পণের জন্য উৎসাহিত করছি।" সেইসঙ্গে তিনি আরও জানান, পূর্ব তিমুরের পুলিশ এবং সেনা বাহিনীকে সহায়তার জন্য এক হাজার অষ্ট্রেলীয় সেনা নিয়োজিত রয়েছে। হাউসটন আরও বলেন, " কেউ যদি সংঘর্ষ বাধাতে চায় তবে অস্ট্রেলিয়ার নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীও পাল্টা গুলি চালাবে।" উল্লেখ্য, বিদ্রোহী হামলায় গুরুতর আহত প্রেসিডেন্ট হোর্তা অস্ট্রেলিয়ার হাসপাতালে ধীরে ধীরে সেরে উঠছেন। তার বুকে এবং পিঠে দুইটি গুলি লেগেছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫০২ঘ.