হাভানা, ফেব্রয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে কিউবার ক্ষমতায় আসার পরই ফিদেল কাস্ত্রো যুক্তরাষ্ট্রের গা ঘেঁষে গড়ে তুলেছিলেন একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র। প্রেসিডেন্ট হিসেবে তিনি দীর্ঘ ৪৯ বছর কিউবার ক্ষমতায় ছিলেন। পরপর ১০ জন মার্কিন প্রেসিডেন্ট তাকে হত্যা কিংবা উৎখাতের লাগাতার চেষ্টা চালালেও তা প্রতিহত করে কিউবার শাসন ক্ষমতায় ছিলেন ফিদেল। অবশেষে ৮১ বছর বয়সে মঙ্গলবার স্বেচ্ছায় কিউবার প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।
১৯৫৯ সালে কাস্ত্রো তৎকালীন কিউবার যুক্তরাষ্ট্র সমর্থিত একনায়ক ফুলগেন্সি বাতিস্তাকে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেন।
১৯ মাস আগে তার পাকস্থলীর অস্ত্রোপচার হয়। এরপর থেকে দীঘদিন তিনি জনসম্মুখে আসেননি। অসুস্থতার কারণেই ২০০৬ সালের ৩১ জুলাই ভাই রাউল কাস্ত্রোর হাতে ক্ষমতা হস্তান্তর করতে হয় তাকে।
শুধু সমাজতন্ত্রের অনুসারী নয়, বিশ্বব্যাপী নানা মত ও পথের বিপুল সংখ্যক মানুষের কাছে প্রায় পৌরাণিক এক চরিত্রে পরিণত হওয়া ফিদেল কাস্ত্রোর বিপ্ল
bdnews24