হাভানা, ফেব্র"য়ারি, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করে অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন কিউবার নেতা ফিদেল কাস্ত্রো। মঙ্গলবার কাস্ত্রো জানান, প্রেসিডেন্ট হিসাবে তিনি আর কখনও দেশের নেতৃত্ব দেবেন না। সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় আসা কাস্ত্রো ৪৯ বছর দেশ নেতৃত্ব দেওয়ার পর ক্ষমতা থেকে সরে দাঁড়াচ্ছেন।
৮১ বছর বয়স্ক কাস্ত্রো এক বিবৃতিতে বলেছেন, "২৪ ফেব্র"য়ারি জাতীয় পরিষদের বৈঠকে তিনি নতুন করে প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা নেবেন না।"
প্রায় ১৯ মাস আগে কাস্ত্রোর পাকস্থলীতে অস্ত্রোপচার হয়েছে। তখন থেকে দীর্ঘদিন তিনি জনসম্মুখে আসেননি। তাই মধ্যরাতে কাস্ত্রোর অবসরে যাওয়ার ওই ঘোষণায় বিস্মিত হয়নি হাভানার জনগণ। কাস্ত্রোর দীর্ঘ অনুপস্থিতির কারণে তিনি যে আর দেশ নেতৃত্বে ফিরে নাও আসতে পারেন তা সবাই জানত।
কমিউনিস্ট পার্টির গ্রানমা পত্রিকার ওয়েব সাইটে প্রকাশিত এক বিবৃতিতে কাস্ত্রো মঙ্গলবার বলেন, " আমাকে স
bdnews24