২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কসোভোকে স্বীকৃতি দিল যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রধান দেশগুলো

যুক্তরাষ্ট্র ও ইউরোপের শক্তিশালী দেশগুলো সোমবার কসোভোর স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে। একইদিন ৫৭ সদস্য বিশিষ্ট মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি কসোভোর স্বাধীনতা ঘোষণাকে অভিনন্দন জানিয়েছে। এছাড়া, মঙ্গলবার কসোভোর স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2008, 08:30 AM

Updated : 26 Aug 2022, 01:25 PM

প্রিস্টিনা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্র ও ইউরোপের শক্তিশালী দেশগুলো সোমবার কসোভোর স্বাধীনতাকে স্বীকৃতি দিয়েছে। একইদিন ৫৭ সদস্য বিশিষ্ট মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসি কসোভোর স্বাধীনতা ঘোষণাকে অভিনন্দন জানিয়েছে। এছাড়া, মঙ্গলবার কসোভোর স্বাধীনতার স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া। এদিকে, কসোভোর স্বাধীনতা নিয়ে এসব দেশের বক্তব্যে তীব্র ােভ প্রকাশ করেছে সার্বিয়া। এছাড়া, সার্বিয়ার কাছ থেকে কসোভোর এ স্বাধীনতার পরিণতি ভয়াবহ হতে পারে বলে সতর্ক করে দিয়েছে বিশ্বের কয়েকটি দেশ। সার্বিয়া ও রাশিয়ার বিরোধিতা সত্ত্বেও গত রোববার স্বাধীনতা ঘোষণা করেছে কসোভো। স্বাধীনতার ঘোষণাপত্রে প্রধানমন্ত্রী হাশিম থাচি বলেন, কসোভো হবে "এর সব অধিবাসীর দেশ"। এখানে সব অধিবাসী বলতে তিনি স্পষ্টতই সার্বদের প্রতি ইঙ্গিত করেন। কিন্তু কসোভোর একপাকি ঘোষণার পরদিনই এ পদপেকে চ্যালেঞ্জ জানিয়ে সার্বিয়ার কসোভো বিষয়ক মন্ত্রী স্লোবোদান সামার্দজিক বলেছেন, "কসোভোয় যেসব অঞ্চলে সার্বরা সংখ্যাগরিষ্ঠ হিসেবে বসবাস করছে সেসব স্থানে আগামী দিনগুলোতে একটি রাষ্ট্র কাজ করবে, তা সার্বিয়া।" তিনি বলেন, "কারণ, সার্বরা কেবল একটি রাষ্ট্রেই বিশ্বাস করে আর তা হচ্ছে সার্বিয়া।" সোমবার সার্বিয়ার প্রেসিডেন্ট বরিস তাদিচ জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে বলেছেন, কসোভোর স্বাধীনতা বন্ধ করা না হলে তিনি বিশ্ববাসীকে বলবেন যে, কোনো দেশের সার্বভৌমত্ব এবং সীমান্ত সুরতি নয়। একইদিন সার্বিয়ার প্রধানমন্ত্রী ভোজিস্লাভ কোস্টুনিচা ওয়াশিংটন থেকে বেলগ্রেডের রাষ্ট্রদূতকে জরুরি ভিত্তিতে তলব করেছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন, যেসব দেশ কসোভোকে স্বীকৃতি দেবে সেসব দেশ থেকেও তারা তাদের দূতকে তলব করবে। সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস এক বিবৃতিতে বলেন, "একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসাবে যুক্তরাষ্ট্র কসোভোকে স্বীকৃতি দিয়েছে।" ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বপ্রথম কসোভোর স্বাধীনতাকে স্বীকৃতি দেয় ফ্রান্স। এর পরপরই কসোভোকে স্বীকৃতি দেয় ব্রিটেন, জার্মানি ও ইতালি। এছাড়া, অচিরেই স্বীকৃতি দিতে চলেছে বা ইতিমধ্যে স্বীকৃতি দেওয়া ইউরোপের অন্য দেশগুলো হচ্ছে