২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'হিজবুল্লাহ অচিরেই ইসরায়েল ধ্বংস করবে'

ইরানের শক্তিশালী রিভল্যুশনারি গার্ডস এর প্রধান মোহাম্মাদ আলী জাফারি বলেছেন, ইসরায়েল অচিরেই লেবাননের শিয়া মুসলমানদের সংগঠন "হিজবুল্লাহর হাতে" ধ্বংস হয়ে যাবে। সোমবার বার্তাসংস্থা ফারস একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2008, 11:55 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

তেহরান, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানের শক্তিশালী রিভল্যুশনারি গার্ডস এর প্রধান মোহাম্মাদ আলী জাফারি বলেছেন, ইসরায়েল অচিরেই লেবাননের শিয়া মুসলমানদের সংগঠন "হিজবুল্লাহর হাতে" ধ্বংস হয়ে যাবে। সোমবার বার্তাসংস্থা ফারস একথা জানিয়েছে। গত সপ্তাহে দামেস্কে এক গাড়ি বোমা হামলায় হিজবুল্লাহর ঊর্ধ্বতন গেরিলা কমান্ডার ইমাদ মুঘনিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর কাছে পাঠানো এক চিঠিতে এ মন্তব্য করেন ইরানের রিভল্যুশনারি গার্ডস এর কমান্ডার-ইন-চীফ জাফারি। জাফারির বরাত দিয়ে ফারস জানায়, "আমরা অদূর ভবিষ্যতে হিজবুল্লাহ যোদ্ধাদের শক্তিশালী ও দক্ষ হাতে ইসরায়েলের ক্যান্সারসদৃশ অস্তিত্বর ধ্বংস দেখতে পাব।" প্রসঙ্গত, ইরান ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি এবং দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ মাঝে মধ্যেই বলে আসছেন, ইহুদি রাষ্ট্র ইসরায়েলের মৃত্যু আসন্ন। আহমাদিনেজাদের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে আসছে পশ্চিমা দেশগুলা। পশ্চিমা এসব দেশ আরও আশঙ্কা করছে যে, ইরান পরমাণু অস্ত্র বানাতে চাইছে, যে বোমা ওই অঞ্চলকে হুমকির মুখে ফেলবে। কিন্তু ইরান ওই ধরনের কোনো পারমাণবিক আকাঙ্খার কথা প্রত্যাখ্যান করে বলে আসছে, পরমাণু বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যেই তাদের পরমাণু কর্মসূচি পরিচালিত হচ্ছে। এছাড়া, আহমাদিনেজাদ বলে আসছেন, তার দেশ কারও জন্য, এমনকি ইসরায়েলের জন্যও কোনো হুমকি নয়। পশ্চিমা বিশ্লেষকরা বলে আসছেন, ইরানি সেনাবাহিনীর আদর্শিক শাখা রিভল্যুশনারি গার্ডস হিজবুল্লাহকে সামরিক সাহায্য দিয়েছে। তবে তেহরান এ কথা প্রত্যাখ্যান করে বলেছে, লেবাননের শিয়া মুসলিমদের সংগঠন হিজবুল্লাহকে তারা শুধু নৈতিক সমর্থন দিয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭৩৪ ঘ.