২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ভোট ডাকাতি হলে পাকিস্তানে মার্কিন সাহায্য বন্ধ হবে'

নির্বাচন বিশ্বাসযোগ্য এবং সুষ্ঠু না হলে ইসলামাবাদকে সামরিক সাহায্য দেয়া বন্ধ করতে পারে ওয়াশিংটন। নির্বাচন পর্যবেক্ষণ করতে পাকিস্তান সফররত মার্কিন ডেমোক্র্যাট সিনেটর জোসেফ বিডেন রোববার এই সতর্কবাণী দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2008, 10:48 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

লাহোর, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স )-- নির্বাচন বিশ্বাসযোগ্য এবং সুষ্ঠু না হলে ইসলামাবাদকে সামরিক সাহায্য দেয়া বন্ধ করতে পারে ওয়াশিংটন। নির্বাচন পর্যবেক্ষণ করতে পাকিস্তান সফররত মার্কিন ডেমোক্র্যাট সিনেটর জোসেফ বিডেন রোববার এই সতর্কবাণী দিয়েছেন। সোমবার পাকিস্তানে নতুন জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনকে ঘিরে পাকিস্তানে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং বিরোধী দলগুলো নির্বাচনের রায় প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ নিজের পক্ষে নিয়ে যাবেন বলে অভিযোগ করছে। জোসেফ বিডেন সাংবাদিকদের বলেন, "নির্বাচন নিশ্চিতভাবেই নিখুঁত হবে না।" তিনি বলেন, তবে নির্বাচনের ফল অবশ্যই পাকিস্তানের জনগণের প্রাত্যাশানুযায়ী বিশ্বাসযোগ্য হতে হবে। সেইসঙ্গে তিনি জানান, তা না করা হয় হলে আমি তাদের সামরিক সাহয্য বন্ধ করার আহ্বান জানাব। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র আল-কায়েদা এবং তালেবান বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাকিস্তানকে ১০ বিলিয়ন মার্কিন ডলার সামরিক সাহায্য দিয়েছে। বিডেন এই প্রসঙ্গে বলেন, " এর সবটাই যে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে ব্যয় করা হয়েছে তা আমি নিশ্চিত নই।" তিনি আরও বলেন, এই অর্থ কিভাবে খরচ করা হয়েছে তারও জবাবদিহিতার প্রয়োজন আছে। নির্বাচন পর্যবেক্ষণে আসা অপর সিনেটর জন কেরি জানান, আমাদের প্রত্যাশা এবং এখানে আসার উদ্দেশ্য হচ্ছে, পাকিস্তানের নির্বাচনে জবাবদিহিতা, বিশ্বাসযোগ্যতা বাড়ানো এবং বিশ্বের সামনে একটি নির্ভরশীল সরকারসহ পাকিস্তানের ভাবমূর্তি তুলে ধরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬১৭ঘ.