২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসুন দ্বন্দ্ব ছেড়ে সংহত হই: ভোটার মুশাররফ

পাকিস্তানের প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান পারভেজ মুশাররফ সোমবারের সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার পর জনগণকে দ্বন্দ্ব ভুলে সংহত হওয়ার আহ্বান জানিয়েছেন। মুশাররফ বলেন, তিনি সংহতির রাজনীতিতে প্রতিশ্র"তিবদ্ধ ছিলেন এবং থাকবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2008, 10:10 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

রাওয়ালপিন্ডি, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের প্রেসিডেন্ট ও সাবেক সেনাপ্রধান পারভেজ মুশাররফ সোমবারের সাধারণ নির্বাচনে ভোট দেওয়ার পর জনগণকে দ্বন্দ্ব ভুলে সংহত হওয়ার আহ্বান জানিয়েছেন। মুশাররফ বলেন, তিনি সংহতির রাজনীতিতে প্রতিশ্র"তিবদ্ধ ছিলেন এবং থাকবেন। পাকিস্তানের জাতীয় ও চারটি প্রাদেশিক পরিষদের এ নির্বাচন দেশটির জন্য সামরিক শাসন থেকে পূর্ণ বেসামরিক শাসনে উত্তরণের গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি এ নির্বাচনে পাকিস্তানে এমন একটি পার্লামেন্ট গঠিত হতে পারে যা সাবেক জেনারেল মুশাররফের ক্ষমতায় থাকার জন্য প্রতিকূল হয়ে দাঁড়াতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। মুশাররফ রাওয়ালপিন্ডি শহরের একটি স্কুলে তার ভোট দেন। এরপর তিনি সেখানে উপস্থিত সাংবাদিকদের বলেন, "আমাদেরকে বিবাদমূলক দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে এসে একটি আপোসমূলক কর্মপ্রণালী গ্রহণ করতে হবে। আমি নিজে প্রত্যেকের সঙ্গেই সংহতির রাজনীতি করার জন্য প্রতিশ্র"তিবদ্ধ থাকব।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১৫৫৬ ঘ.