২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা ঘোষণা করল কসোভো

সার্বিয়া থেকে নিজেদের স্বাধীন ঘোষণা করল কসোভো। কসোভোর প্রাদেশিক সরকারের প্রধানমন্ত্রী হাশিম থাচি পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার পার্লামেন্ট অধিবেশনে স্বাধীনতা ঘোষণার প্রস্তাব উত্থাপন করলে উপস্থিত পার্লামেন্ট সদস্যদের সর্বসম্মত ভোটে প্রস্তাবটি পাস হয়। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2008, 03:22 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

প্রিস্টিনা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - সার্বিয়া থেকে নিজেদের স্বাধীন ঘোষণা করল কসোভো। কসোভোর প্রাদেশিক সরকারের প্রধানমন্ত্রী হাশিম থাচি পূর্ব ঘোষণা অনুযায়ী রোববার পার্লামেন্ট অধিবেশনে স্বাধীনতা ঘোষণার প্রস্তাব উত্থাপন করলে উপস্থিত পার্লামেন্ট সদস্যদের সর্বসম্মত ভোটে প্রস্তাবটি পাস হয়। এর মধ্য দিয়ে সাবেক সোভিয়েত ইউনিয়নের মিত্র সাবেক যুগোশ্লাভিয়ার ভাঙনের সব শেষ অধ্যায়টির সমাপ্তি ঘটল। যুগোশ্লাভিয়া ভেঙ্গে ষষ্ঠ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করল সার্বিয়ার প্রদেশ কসোভো। (আরও তথ্যসহ) কসোভোর এ পার্লামেন্ট অধিবেশনে উপস্থিত ছিলেন ১০৯ জন ডেপুটি। তাদের সবাই হাত তুলে প্রধানমন্ত্রী হাশিম থাচির পাঠ করা স্বাধীনতা ঘোষণার প্রস্তাবে সমর্থন জানান। কসোভোর সার্ব জাতিগত সংখ্যালঘুসহ অন্য সংখ্যালঘু ৯ জন ডেপুটি পার্লামেন্ট অধিবেশনে অনুপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী থাচি যে ঘোষণাপত্রটি পাঠ করেন তাতে বলা হয়েছে, "আমরা, গণতান্ত্রিকভাবে নির্বাচিত আমাদের জনগণের নেতারা এই ঘোষণাপত্রের মধ্য দিয়ে কসোভোকে একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করছি।" এ ঘোষণাপত্রে আরও বলা হয়, কসোভো হবে "এমন একটি সমাজ যা মানুষের মর্যাদাকে সম্মান করবে" এবং "সংহতি ও ক্ষমার চেতনা ধারণ করে তা বেদনাদায়ক নিকট অতীতের ইতিহাসকে মোকাবেলা করবে।" রাশিয়া এবং সার্বিয়া কসোভোর স্বাধীনতার বিরোধিতা করলেও যুক্তরাষ্ট্রসহ বেশিরভাগ পশ্চিমা দেশ কসোভোর স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে। এর আগে ১৯৯১ সাল থেকে যুগোশ্লাভিয়ার ভাঙন শুরু হলে একে একে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, মেসিডোনিয়া, বসনিয়া এবং মন্টেনেগ্রো। বিশ্ব স