গাজা, ফেব্র"য়ারি, ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ফিলিস্তিনি গেরিলা দল হামাস আস্থা প্রকাশ করে বলেছে, গাজায় ইসরায়েলি অবরোধের দুর্ভোগ লাঘবে মিসর সাহায্য করবে। তবে কায়রো থেকে রোববার সরকারি সূত্রে জানানো হয়েছে, ইসরায়েল, পশ্চিমা বিশ্ব এবং পশ্চিম তীর কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গাজা সীমান্ত পুনরায় খুলে দিতে মিসর চুক্তিবদ্ধ হবে না।
মিসর ও হামাসের কর্মকর্তারা গত সপ্তাহে আলোচনায় বসেন এবং হামাসের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মুখপাত্র শমী আবু জুহরি রয়টার্সকে এক সাক্ষাৎকারে বলেছেন, গাজায় প্রয়োজনীয় সাহায্য দেওয়ার ব্যাপারে মিসরের সঙ্গে সমঝোতা হয়েছে। আমরা এর ব্যবস্থাপনা এবং তা বাস্তবায়নের উপায় নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি।"
ওদিকে, মিসরের এক সূত্র জানিয়েছেন, " ইসরায়েল ২০০৫ সালে গাজা থেকে সেনা প্রত্যাহারের সময় যুক্তরাষ্ট্রের সমঝোতা উদ্যোগের পথেই সম্ভবত এখন চলবে মিসর ।"
ওই সূত্র রয়টার্সকে জানান, "এ মুহূর্তে এটাই আমাদের অবস্থান।" তিনি স্পষ্টই জানিয়ে দেন যে, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ইইউ এবং ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে কায়রো প্রস্তুত নয়।"
তিনি বলেন, "ইসরায়েল হামাসের সঙ্গে আদৌ কিছু করতে চায় না। আর মিসরও হামাসকে সন্দেহের চোখে দেখে। মিসরের নিষিদ্ধঘোষিত ইসলামিক পার্টির সঙ্গে হামাসের মিত্রতা আছে বলে সন্দেহ করা হয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০০৮ঘ.
bdnews24