২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিক সাইপ্রাসে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে

পুনর্নির্বাচনের সম্ভাবনা নিয়ে গ্রিক সাইপ্রাসে প্রেসিডেন্ট নির্বাচনে রোববার ভোটগ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচনের ওপর নির্ভর করছে চলতি বছর দুই সাইপ্রাস এক হওয়ার আলোচনা সফল হওয়ার সম্ভাবনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2008, 09:05 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

নিকোসিয়া, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-পুনর্নির্বাচনের সম্ভাবনা নিয়ে গ্রিক সাইপ্রাসে প্রেসিডেন্ট নির্বাচনে রোববার ভোটগ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচনের ওপর নির্ভর করছে চলতি বছর দুই সাইপ্রাস এক হওয়ার আলোচনা সফল হওয়ার সম্ভাবনা। ভোটগ্রহণ শুরু হয়েছে গ্রিনিচ সময় ০৫০০টায়। চলবে ১৫টা পর্যন্ত। গ্রিনিচ সময় ১৮৩০ নাগাদ ফলাফল পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে। নির্বাচনে ভোট দেবে প্রায় ৫ লাখ ১৬ হাজার নাগরিক। নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন নয় প্রার্থী। তবে জনমত জরিপ অনুযায়ী, প্রধান তিন প্রতিদ্বন্দ্বী তাসোস পাপডোপুলাস, বামপন্থী ডেমোট্রিস ক্রিস্টোফিয়াস বা ডানপন্থী আইয়োনিস কাসাউলিডিস কারোরই সম্ভাবনা নেই সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়ার। এর ফলে ২৪ ফেব্র"য়ারি পুননির্বাচনের আয়োজন করা লাগতে পারে বলে মনে করা হচ্ছে। প্রধান তিন প্রতিদ্বন্দ্বীর প্রত্যেকেই তুর্কি সাইপ্রাসের সঙ্গে একত্রীকরণ আলোচনায় নিজেকে সবচেয়ে যোগ্য বলে দাবি করেছেন। নির্বাচনে যিনি বিজয়ী হবেন তার ওপরই দায়িত্ব থাকবে এই আলোচনা এগিয়ে নেওয়ার। তবে নিকোসিয়া থেকে বিবিসির তাবিথা মর্গান জানিয়েছেন, একত্রীকরণ আলোচনায় তাসোস পাপডোপুলাসই সবচেয়ে কঠোর অবস্থান নেবেন বলে মনে করা হচ্ছে। গ্রিসের ক্ষমতাসীন সামরিক জান্তার সমর্থনে গ্রিক সাইপ্রাসে সামরিক অভ্যুত্থানের পর তুরস্ক ১৯৭৪ সালে সাইপ্রাসে অভিযান চালায়। এরপর সাইপ্রাসের দুই অংশ আলাদা হয়ে যায়। ২০০৪ সালে ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার আগে জাতিসংঘের একত্রীকরণ পরিকল্পনা প্রত্যাখ্যান করে দিয়েছিল গ্রিক সাইপ্রাস। উত্তরাঞ্চল নিয়ে গঠিত তুর্কি সাইপ্রাস কর্তৃপক্ষকেই স্বীকৃতি দিয়েছে তুরস্ক। সেখানে তুরস্কের ৩০ হাজার সেনা মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৩৪২ ঘ.