আরঘানদাব, আফগানিস্তান, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশের একটি পিকনিক স্পটে রোববার সন্দেহভাজন এক আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে কমপক্ষে ৬০ জন বা তারও বেশি প্রায় ৮০ জনের মতো মানুষ নিহত হয়েছে। প্রদেশটির গভর্নর আসাদুল্লাহ খালিদ একথা জানিয়েছেন।
গভর্নর খালিদ বলেন, "নিহত ৬০ জনের লাশ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে এবং ঘটনাস্থল থেকে আরও ২০টি লাশ নিয়ে যাওয়া হয়েছে। আমরা মনে করছি, এই আত্মঘাতী হামলায় ৮০ জন মারা গেছে।"
সাংবাদিকদেরকে তিনি বলেন, কান্দাহার শহরের পশ্চিম পাশের আরঘানদাবের পিকনিক স্পটের একটি মাঠের মধ্যে পুলিশসহ একদল লোক কুকুরের লড়াই দেখার সময় ওই হামলা হয়। এতে আরও কয়েক ডজন লোক আহতও হয়েছে।
খালিদ বলেন, আফগানিস্তানে এটাই এ বছরে চালানো সবচেয়ে ভয়বাহ হামলা। এ কাজ আফগানিস্তানের শত্র"রাই করেছে। প্রসঙ্গত, শত্র"রা বলতে আফগানিস্তান সরকার সাধারণত তালেবান এবং আল-কায়েদা জঙ্গিদের নির্দেশ করে থাকে।
তবে রোববারের এ হামলা সম্পর্কে তালেবান বা তাদের মিত্র আল-কায়েদার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বিবৃতি পাওয়া যায়নি।
খালিদ জানান, নিহতদের মধ্যে কান্দাহারের সহায়ক পুলিশ বাহিনীর প্রধান আব্দুল হাকিমও রয়েছেন।
এদিকে, বিস্ফোরণ স্থলের কাছের একটি এলাকা থেকে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নিহতদের মধ্যে ১৩ জন পুলিশ এবং ছয়টি শিশুও রয়েছে।
বিস্ফোরণে নিহতদের একজনের ভাই প্রত্যক্ষদর্শী আব্দুল রহমান বলেন, "ম্যাচটি চলছিল। এ সময় হঠাৎ করেই বিস্ফোরণ হয়।"
অপর এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, বিস্ফোরণস্থল থেকে কমপক্ষে ৩০টি লাশ নিয়ে যাওয়া হয়েছে।
বিস্ফোরণের পর পুলিশ এলাকটি ঘিরে রাখে। এরপর অ্যাম্বুলেন্সে এসে চ্ছিন্ন-ভিন্ন লাশ ও আহতদের হাসপাতালে নিয়ে যায়।
বিস্ফোরণে পুলিশের বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬৩৯ ঘ.
bdnews24