পারাচিনার, পাকিস্তান ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পারাচিনার শহরে কারফিউ জারি করা হয়েছে। শনিবার এই শহরে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সমর্থকদের ওপর চালানো এক আত্মঘাতী বোমা হামলায় ৩৯ জন নিহত হওয়ার পর রোববার এ পদক্ষেপ নিল কর্তৃপক্ষ। এক কর্মকর্তা একথা জানিয়েছেন।
সোমবার পাকিস্তানের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনী প্রচারাভিযানের সময়ে চালানো হামলাগুলোর মধ্যে শনিবার আফগান সীমান্তবর্তী পারাচিনার শহরের এই হামলা ছিল সবচেয়ে ভয়াবহ।
পাকিস্তানের জাতীয় পরিষদ এবং চারটি প্রাদেশিক পরিষদের এ নির্বাচনের মধ্য দিয়ে পরমাণু অস্ত্রসমৃদ্ধ দেশটিতে স্থিতিশীলতা ফিরে আসবে বলে আশা করছে মিত্র দেশগুলো।
পারাচিনার জেলার শীর্ষ প্রশাসনিক কর্মকর্তা জহির-উল-ইসলাম রয়টার্সকে বলেন, "দাঙ্গা এড়ানোর জন্য আমরা কারফিউ জারি করেছি। পরিস্থিতি শান্ত থাকলে আমরা কারফিউ শিথিল করতে পারি।"
পাকিস্তানের কুরাম আদিবাসী এলাকার প্রধান শহর পারাচিনারে সা
bdnews24