২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কেনিয়ায় ক্ষমতা ভাগাভাগির আহ্বান বুশের

কেনিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধ ও সংকট সমাধানে ক্ষমতা ভাগাভাগিতে রাজি হওয়ার জন্য দেশটির সরকার ও বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। আফ্রিকার পাঁচটি দেশে ছয়দিনব্যাপী সফরের প্রথম দিন শনিবার বেনিন পৌঁছে তিনি এ আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2008, 02:42 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

কোতোনোউ, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টাস)- কেনিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা বন্ধ ও সংকট সমাধানে ক্ষমতা ভাগাভাগিতে রাজি হওয়ার জন্য দেশটির সরকার ও বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। আফ্রিকার পাঁচটি দেশে ছয়দিনব্যাপী সফরের প্রথম দিন শনিবার বেনিন পৌঁছে তিনি এ আহ্বান জানান। কেনিয়ায় গত ২৭ ডিসেম্বরের বিতর্কিত নির্বাচন পরবর্তী সহিংসতায় এ পর্যন্ত কমপক্ষে এক হাজার মানুষ নিহত হয়েছে। বিরোধীরা অভিযোগ করেছে নির্বাচনে ব্যাপক অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে প্রেসিডেন্ট মাওয়ি কিবাকি ক্ষমতা দখল করেছেন। সহিংসতা বন্ধে ও সংকট সমাধানে মধ্যস্থতা করে যাচ্ছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। কফি আনানকে সহযোগিতা করতে সোমবার কেনিয়া সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস। প্রেসিডেন্ট বুশ বেনিনে সাংবাদিকদের বলেন, "রাইসের এই সফরে প্রধান উদ্দেশ্য হল, আমেরিকা আসলে কি চাইছে কেনিয়ার উভয় পক্ষকে তা জানানো । সংকট সমাধানে ক্ষমতা ভাগাভাগির চুক্তিতে তাদের সম্মত হওয়া উচিৎ বলে আমরা মনে করি।" মধ্যস্থতাকারী কফি আনান জানিয়েছেন, গত সপ্তাহে সংকট সমাধানে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। আগামী সোমবার তিনি প্রেসিডেন্ট মাওয়ি কিবাকি ও বিরোধী নেতা রাইলা ওডিঙ্গার সঙ্গে বৈঠক করবেন। প্রেসিডেন্ট বুশ ও ফার্স্ট লেডি লরা বুশকে যুক্তরাষ্ট্রের এয়ার ফোর্স ওয়ান বিমানে করে শনিবার বেনিনের সাদজেহউন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বেনিনের প্রেসিডেন্ট থমাস বনির সঙ্গে বৈঠকের পর বুশ তাঞ্জানিয়ার উদ্দেশ্যে রওনা হবেন। প্রেসিডেন্ট হওয়ার পর আফ্রিকা মহাদেশে বুশের এটি দ্বিতীয় সফর। ছয় দিনের এ সফরে বুশ রুয়ান্ডা, ঘানা এবং লাইবেরিয়াও সফর করবেন। তবে কেনিয়া এবং সুদানের দারফুর অঞ্চলের চলমান সঙ্কটও তার এ সফরে গুরুত্ব পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি ২০২৯ ঘ.