২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উড়িষ্যায় মাওবাদী হামলায় ১২ পুলিশ নিহত, অস্ত্র লুট

ভারতের পূর্বঞ্চলীয় উড়িষ্যা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরের কাছাকাছি শুক্রবার কয়েকশ মাওবাদী বিদ্রোহীর যুগপৎ কয়েকটি হামলায় ১২ পুলিশসহ ১৩ জন নিহত হয়ছে। পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা শনিবার একথা জানিয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ১২ জন পুলিশ কর্মকর্তা এবং একজন বেসামরিক নাগরিক। এ হামলার সময় মাওবাদীদের পক্ষে কেউ হতাহত হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2008, 07:15 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ভুবনেশ্বর, ভারত, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভারতের পূর্বঞ্চলীয় উড়িষ্যা রাজ্যের রাজধানী ভুবনেশ্বরের কাছাকাছি শুক্রবার কয়েকশ মাওবাদী বিদ্রোহীর যুগপৎ কয়েকটি হামলায় ১২ পুলিশসহ ১৩ জন নিহত হয়ছে। পুলিশ ও স্থানীয় কর্মকর্তারা শনিবার একথা জানিয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে ১২ জন পুলিশ কর্মকর্তা এবং একজন বেসামরিক নাগরিক। এ হামলার সময় মাওবাদীদের পক্ষে কেউ হতাহত হয়নি। ভুবনেশ্বর থেকে ৮০ কিলেমিটার দক্ষিন-পশ্চিমের শহর নয়াগড় থেকে পুলিশ সুপার রাজেশ কুমার রয়টার্সকে জানান, নয়াগড় শহরের কয়েক জায়গায় বিদ্রোহীরা শুক্রবার শেষের দিকে যুগপৎ হামলা চালায়। কয়েক ঘণ্টা ধরে তারা এই অভিযান চালায়। তিনি বলেন, "প্রায় পাঁচশ' সশস্ত্র বিদ্রোহী গাড়ি নিয়ে নয়াগড় শহরে ঢুকে পড়ে। তারা থানা, অস্ত্রাগার ও পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলা চালায়। কয়েক জায়গায় বোমা বিষ্ফোরণ ঘটায় এবং গোলাবরুদসহ অনেক অস্ত্র লুট করে নিয়ে যায়।" অন্য কয়েকটি জেলায়ও একই দিন বিদ্রোহীরা হামলা চালায়। এসময় বিদ্রোহীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ হয়। রাজেশ কুমার জানান, বিদ্রোহীদের হামলায় ১৩ পুলিশ সদস্য ও একজন বেসামরিক লোক নিহত হয়েছে। এছাড়া গুরুতর আহত দুই পুলিশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উড়িষ্যা পুলিশের মহাপরিচালক গোপাল চন্দ্র নন্দ জানিয়েছেন, বিদ্রোহীদের খোঁজে শত শত পুলিশ ও আধা সামরিক বাহিনী শহরের আশপাশের এলাকায় তল্লাশি শুরু করেছে। মাওবাদীরা দাবি, দরিদ্র ও ভূমিহীনদের অধিকার আদায়ে তারা সংগ্রাম চালিয়ে যাচ্ছে। ভারতের পূর্ব ও মধ্য অঞ্চলে তারা নিয়মিত নিরাপত্তারক্ষীদের ওপর এ ধরনের আক্রমন চালায়। ভারতে মাওবাদীদের এই বিদ্রোহী কর্মকাণ্ডকে দেশের নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১২৫০ ঘ.