হিউস্টন, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন ফেডারেল রিজার্ভের সাবেক চেয়ারম্যান অ্যালান গ্রিনস্প্যান বলেছেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি একেবারে মন্দার কিনারে এসে দাঁড়িয়েছে। হাউজিং ব্যাবসায় স্থিতিশীলতা না আসা পর্যন্ত এই অবস্থা থেকে ফিরে দাড়ানো সম্ভব হবে না বলে তিনি মনে করেন।
বৃহস্পতিবার হিউস্টনে সিইআরএ সম্মেলনে জ্বালানি নির্বাহীদের গ্রিনস্প্যান বলেন, "হাউজিং ব্যবস্যা একেবারে নিচে এসে ঠেকার আগেই আমাদের অনেক কিছু করতে হবে।"
তিনি জানান, "জ্বালানি মূল্য বৃদ্ধিও অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে দাড়িয়েছে। তবে এটি পূর্বের অবস্থায় ফিরে আসার ইঙ্গিত দেওয়ার এ ক্ষতিটা তেমন বোঝা যাচ্ছে না।"
গ্রিনস্প্যান বলেন, "জ্বালানি তেলের মূল্য এখন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর আগেও তেলের দাম বেড়েছে তবে এ নিয়ে মার্কিন অর্থনীতিকে এমন ঝুকির মধ্যে পড়তে হয়নি।"
গত বৃহস্পতিবার অশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি ৯৫ ডলার। গত জানুয়ারিতে যা রেকর্ড পরিমাণ ১০০ ডলারে পৌঁছেছিল।
গ্রিনস্প্যান বলেন, "ব্যবসা বাণিজ্যে যদি অপ্রত্যাশিত ভাল কিছু না ঘটে তাহলে আমি মনে করি আমরা মন্দার মধ্যে পড়তে যাচ্ছি। কিন্তু সেটা কত দিনে এবং সেই মন্দার মাত্র কী রকম হবে সেটাই দেখার বিষয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭১০ ঘ.
bdnews24