২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২ মার্চ ইরাক সফর করবেন আহমাদিনেজাদ

ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকির সঙ্গে বৈঠক করতে আগামী ২ মার্চ বাগদাদ সফর করবেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ইরাক সরকারের মুখপাত্র আলী আল দাব্বাগ বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2008, 02:52 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

তেহরান, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকির সঙ্গে বৈঠক করতে আগামী ২ মার্চ বাগদাদ সফর করবেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। ইরাক সরকারের মুখপাত্র আলী আল দাব্বাগ বৃহস্পতিবার একথা জানিয়েছেন। গত প্রায় ৩০ বছরের মধ্যে একসময়কার শত্র"দেশ ইরাকে এটিই হবে কোনো ইরানি নেতার প্রথম সফর। প্রেসিডেন্ট জালাল তালাবানির আমন্ত্রণে ইরানের প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বাগদাদে দুদিনের সফরে যাবেন বলে জানিয়েছেন দাব্বাগ। তিনি রয়টার্সকে বলেন, "ইরাক ইরানের সঙ্গে ভালো সম্পর্ক চায়। এ দিক থেকে চিন্তা করলে এ সফর গুরুত্বপূর্ণ। কিন্তু ইরাকের অভ্যন্তরীণ ব্যাপারে কোনোরকম হস্তক্ষেপ অনুচিত।" ইরাকের পছন্দনীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক রেখে চলার বিষয়টিকে ইরানের শ্রদ্ধার দৃষ্টিতেই দেখা উচিত। উল্লেখ্য, ইরান মার্কিন সেনাদের মারতে ইরাকের শিয়া মিলিশিয়াদের অস্ত্র ও অর্থ সহায়তা দিচ্ছে বলে যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে। তবে এ অভিযোগ ইরান অস্বীকার করেছে। যুক্তরাষ্ট্রের এই অভিযোগের মুখেই আহমাদিনেজাদ ইরাক সফরে যাচ্ছেন। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানুশেহর মোত্তাকিও গত রোববার আহমাদিনেজাদের ইরাক সফরের সম্ভাবনার কথা জানান। মোত্তাকির বরাত দিয়ে ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনা জানায়, "তার সফরের প্রয়োজনীয় সব প্রস্তুতি ও আয়োজন সম্পন্ন হয়েছে।" সংখ্যাগরিষ্ঠ শিয়া মুসলিম দেশ ইরান এবং ইরাকের মধ্যে ১৯৮০'র দশকে দীর্ঘ আট বছর ধরে যুদ্ধ হয়। ওই যুদ্ধে হাজার হাজার লোকের প্রাণহানি হয়। অবশ্য ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আগ্রাসনে ইরাকের সুন্নি মুসলিম প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতন এবং বাগদাদে শিয়া মুসলমানদের নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর দু'দেশের সম্পর্ক উন্নত হয়েছে। ইরাকের প্রেসিডেন্ট জালাল তালাবানি এবং প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি উভয়েই ইরান সফর করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০১ ঘ.