২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিয়জনকে শিশুশ্রম, বিষ বা বুলেট দিচ্ছেন না তো?

একটা সময় ছিল যখন প্রেমিক কোনো চিন্তা ভাবনা ছাড়াই প্রেমিকার হাতে তুলে দিত ফুল, চকোলেট বা হীরা। অবশ্য যার যার সাধ্য অনুযায়ী। কিন্তু জীবন এখন অনেক বেশি জটিল। প্রেমিক-প্রেমিকার রোমান্সের মধ্যেও ঢুকে পড়েছে গভীর চিন্তা। ফুল, চকোলেট বা হীরা কিনতে গিয়েও তাদের পড়তে হচেছ মুশকিলে। রয়টার্স অবলম্বনে বিস্তারিত তুলে ধরছেন মাহবুবা ডিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2008, 04:58 AM

Updated : 26 Aug 2022, 01:23 PM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)- একটা সময় ছিল যখন প্রেমিক কোনো চিন্তা ভাবনা ছাড়াই প্রেমিকার হাতে তুলে দিত ফুল, চকোলেট বা হীরা। অবশ্য যার যার সাধ্য অনুযায়ী। কিন্তু জীবন এখন অনেক বেশি জটিল। প্রেমিক-প্রেমিকার রোমান্সের মধ্যেও ঢুকে পড়েছে গভীর চিন্তা। ফুল, চকোলেট বা হীরা কিনতে গিয়েও তাদের পড়তে হচেছ মুশকিলে। রয়টার্স অবলম্বনে বিস্তারিত তুলে ধরছেন মাহবুবা ডিনা। কী জানি ফুলের মধ্যে কীটনাশক নেই তো? চকলেটের কোকো ক্ষেতে কতজন শিশুশ্রমিক কাজ করছে? আর হীরা বিক্রির অর্থে কে না জানি কিনছে যুদ্ধের অস্ত্র। আর তা হয়তো কেড়ে নিচ্ছে কারো প্রিয়জনকে। প্রেমিকার জন্য প্রেমিকের প্রায় অবধারিত প্রথম উপহার গোলাপ। আর প্রথম দিনে না হোক কোনো বিশেষ উৎসবে গোলাপ উপহার পায়নি বা দেয়নি এমন যুগল খুঁজে পেতে চাইলে নিশ্চয় মুশকিলে পড়তে হবে। কিন্তু জানেনকি? কখনো কখনো আপনি আপনার প্রিয় মানুষের হাতে তুলে দিচ্ছেন গোলাপের পাপড়িতে মোড়ানো বিষ। পরিবেশবাদী ম্যাগাজিন 'অডুবোন' এর সিনিয়র এডিটর রেনি এবারসোল জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাজারের বেশির ভাগ লাল গোলাপই চাষ হয় ল্যাটিন আমেকিায়। সেখানকার গোলাপ ক্ষেতে ব্যবহার করা হয় প্রচুর পরিমাণে রাসায়নিক পদার্থ। তিনি আরও জানান, ল্যাটিন আমেরিকার অধিকাংশ গোলাপ ক্ষেতে ডিডিটি নামের এক ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। সেখানকার শ্রমিকদের মধ্যে যারা কীটনাশক দেয়ার কাজ করে, তারা প্রায়ই অভিযোগ করে এই কীটনাশকটির কারণে তাদের প্রায়ই চোখের সমস্যা ও অন্যান্য অসুস্থতায় ভুগতে হয়। মনোহর সুস্বাদু চকোলেট কিন্তু প্রেমিক যুগলের উপহারের তালিকার প্রথম দুএক নম্বরে থাকেই। চকোলেট তৈরী হয় কোকো থেকে। বিশ্বের শতকরা ৪০ ভাগ কোকো চাষ হয় আইভোরি কোস্টে। সেখানে কোকো উৎপাদনে শিশুশ্রম ব্যবহার করা হয়। ২০০৭ সালের মার্চে প্রকাশিত স্টেট ডিপার্টমেন্ট হিউমান রাইটসের প্রতিবেদন একথা জানানো হয়েছে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এগ্রিকালচারের জরিপের উদ্ধৃতি দিয়ে ওই প্রতিবেদনে বল হয়, "আইভোরি কোস্টে এখনও কোকো চাষে অব্যাহতভাবে শিশুশ্রমিক ব্যবহার করা হচ্ছে।" প্রতিবেদনে আরও জানোনো হয়, দেশটিতে বর্তমানে প্রায় ৫০ হাজর থেকে এক লাখ শিশু কোকো ক্ষেতে ঝুঁকিপূর্ণ অবস্থায় কাজ করছে। এটাকে শিশুশ্রমের সবচেয়ে খারাপ রূপ হিসেবেও বর্ণনা করা হয়েছে। প্রিয়জনকে হীরা উপহার দেওয়ার সামর্থ সবার হয়না। কিন্তু যাদের হয় তারাও কি নির্ভাবনায় হীরা কিনতে পারেন। কারণ অনেকেই জানেন বিশ্বের কোনো কোনো অঞ্চলে সরকার বা বিদ্রেহীরা হীরা বিক্রি করে দেশে নিয়ে যায় মরণঘাতী অস্ত্রের চালান। সেই অস্ত্রে প্রতি বছর জীবন দিচ্ছে অংখ্য মানুষ। একথা জানার পর প্রিয়জনকে হীরা উপহার দিতে হয়তো অনেকেই চাইবেন না। কারণ না জানি হীরার মূল্য হিসেবে তার দেয়া অর্থে কেনা রাইফেলেরে বুলেট কেড়ে নেবে অচেনা কারো স্বজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এফএইচবি/এলকিউ/১০৪৫ ঘ.