২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় আগাম নির্বাচন ডাকলেন বাদাবি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাবি বুধবার দেশে আগাম নির্বাচন ডেকেছেন। ২০০৯ সালের ১৬ মে'র আগে মালয়েশিয়ায় নির্বাচন হওয়ার কথা ছিল না। তবে নির্বাচন কেন এগিয়ে আনা হচ্ছে তার কোনো কারণ জানাননি তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2008, 12:13 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

পুত্রজয়া, মালয়েশিয়া, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাবি বুধবার দেশে আগাম নির্বাচন ডেকেছেন। ২০০৯ সালের ১৬ মে'র আগে মালয়েশিয়ায় নির্বাচন হওয়ার কথা ছিল না। তবে নির্বাচন কেন এগিয়ে আনা হচ্ছে তার কোনো কারণ জানাননি তিনি। বুধবার প্রশাসনিক রাজধানী পুত্রজয়ার বাসভবনে দেওয়া এক সংবাদ সম্মেলনে বাদাবি জানান, পার্লামেন্ট বিলুপ্ত এবং আগাম সাধারণ নির্বাচন আহ্বান সম্পর্কে তিনি রাজার অনুমতি পেয়েছেন। তিনি জানান, বুধবারই পার্লামেন্ট বিলুপ্ত হওয়ার কথা। বাদাবি বলেন, "রাজা পার্লামেন্ট বিলুপ্তির ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন।" তিনি জানান, নির্বাচনী কর্তৃপক্ষ মনোনয়নপত্র জমা দেওয়া এবং নির্বাচনের তারিখ ঘোষণা করবে। এর আগে প্রধানমন্ত্রী বাদাবির এক ঘনিষ্ঠ সূত্র রয়টার্সকে জানান, আগামী কয়েক দিনের মধ্যে নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারে। সম্ভবত মার্চ মাসের প্রথম ১০ দিনের যে কোনো নির্বাচন হবে। বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন এ নির্বাচনে ক্ষমতাসীন জোট জয়ী হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৭৩০ ঘ.