জাতিসংঘ, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টেফোর ডটকম/রয়টার্স ) - জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মঙ্গলবার শিশুসেনা ব্যবহারকারী বিভিন্ন বিদ্রোহী দল ও সেনাবাহিনীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তবে মহাসচিব বান কি মুনের অনুরোধ অনুযায়ী, নিষেধাজ্ঞা আরোপের কোনো দৃঢ়প্রতিজ্ঞা নিরাপত্তা পরিষদ করেনি।
বান কি মুন গত মাসের একটি প্রতিবেদনে ১৩টি দেশের যুদ্ধে শিশুসেনা নিয়োগকারী ৫৮ টি দলকে তালিকাভূক্ত করেছেন। এগুলোর মধ্যে বেশির ভাগই এশিয়া এবং আফ্রিকার দেশ। চাদ সোমালিয়া, মিয়ানমার, কঙ্গো এবং সুদানে বিদ্রোহী দলগুলোর পাশাপাশি রাষ্ট্রীয় সেনাবাহিনীও শিশুসেনা নিয়োগ করে থাকে।
জাতিসংঘ মহাসচিব তার প্রতিবেদনে বলেন, নিরাপত্তা পরিষদের উচিৎ ওইসব দেশে অস্ত্র ও সেনা সাহায্য বন্ধ করে দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া এবং নেতাদের বিদেশ সফরের ওপর নিষেধাজ্ঞা জারি করা।
অনেক বিতর্কের পর গৃহীত এক বিবৃতিতে নিরাপত্তা পরিষদ জানায়, শিশু ও সশস্ত্র সংঘর্ষ বিষয়ক প্রস্তবনার সংশ্লিষ্ট ধারাগুলো পর্যালোচনা করে দেখতে তারা প্রস্তুত। আর এর লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে শিশুসেনা ব্যবহারের ঘটনা মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণে দক্ষতা আরও বাড়ানো।
নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট রিকার্ডো আলবার্টো আরিয়াস বিবৃতিটি পড়ে শোনান। তিনি মহাসচিব বান কি মুনকে ২০০৯ সালের মে মাসের মধ্যে আরেকটি প্রতিবেদন পেশ করতে বলেন।
জতিসংঘের অঙ্গ সংগঠন ইউনিসেফ জানায়, বিশ্বব্যাপী প্রায় আড়াই লাখ শিশুসেনা রয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, নির্দিষ্ট করে সঠিক সংখ্যা বলা সম্ভব নয়।
পরিষদ ইতোমধ্যেই বলেছে, ২০০৪ ও ২০০৫ সালে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা এ মুহূর্তে ভাবা হবে। এ পর্যন্ত কেবল একজনের বিরূদ্ধে পরিষদ ব্যবস্থা নিয়েছে। ২০০৬ সালে আইভোরি কোস্টের সাবেক গেরিলা কমান্ডার মার্টিন ফোফি এর ওপর সফর নিষেধাজ্ঞা জারি করে তার সম্পদ বাজেয়াপ্ত করা হয়।
২০০৫ সালের প্রস্তাবনা অনুযায়ী একটি পর্যবেক্ষণ প্রক্রিয়া এবং প্রতিবেদন দাখিল করার ব্যবস্থা চালু হলে বান তার প্রতিবেদনে অপরাধীদের সনাক্ত করতে সক্ষম হন।
জাতিসংঘের শিশু ও সংঘর্ষ বিষয়ক বিশেষ প্রতিনিধি রাধিকা বলেন, "বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার ব্যাপারে প্রতিশ্র"তি পূরণ করাটা নিরাপত্তা পরিষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫২০ঘ.
bdnews24