ইসলামাবাদ, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - প্রতিরক্ষা ক্ষমতা বাড়ানো কর্মসূচির আওতায় পাকিস্তান বুধবার আরেকটি স্বল্প পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। পাকিস্তানের সেনা বাহিনী একথা জানিয়েছে।
এর আগে জানুয়ারিতেই দূর ও মাঝারি পাল্লার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়।
পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মাদমিয়ান সুম্রো "গজনবী (হাতফ-৩) " ছোট পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা দেখতে যান। স্বল্প পাল্লার এই ক্ষেপণাস্ত্র ৩ শ' কিলোমিটার বা ১ শ' ৮৫ মাইল পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
এক সামরিক বিবৃতিতে সুম্রোর উদ্বৃতি দিয়ে জানানো হয়, "শান্তি শক্তি থেকে আসে আর দুর্বলতা আগ্রাসন ডেকে আনে।"
১৯৯৮ সালের মে মাসে ভারত পারমাণবিক পরীক্ষা চালানোর ঠিক একদিন পর থেকে পাকিস্তান পারমাণবিক পরীক্ষা চালিয়ে আসছে।
উল্লেখ্য, প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তান এ পর্যন্ত কাশ্মির নিয়ে তিনবার যুদ্ধে জড়িয়েছে। ২০০৪ সালে শান্তি প্রক্রিয়া শুরু হওয়ার পরও দেশদুটি নিয়মিতভাবে ক্ষেপণা
bdnews24