২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কসোভোর স্বাধীনতা ঘোষণার মুখে সতর্ক সার্ব পুলিশ

এ সপ্তাহে কসোভোর স্বাধীনতা ঘোষণার হুমকির মুখে অস্থিরতার আশঙ্কায় সতর্কবস্থায় রয়েছে বসনিয়ার সার্ব প্রজাতন্ত্রের পুলিশ। স্থানীয় গণমাধ্যম মঙ্গলবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2008, 01:32 PM

Updated : 26 Aug 2022, 01:22 PM

সারায়েভো, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- এ সপ্তাহে কসোভোর স্বাধীনতা ঘোষণার হুমকির মুখে অস্থিরতার আশঙ্কায় সতর্কবস্থায় রয়েছে বসনিয়ার সার্ব প্রজাতন্ত্রের পুলিশ। স্থানীয় গণমাধ্যম মঙ্গলবার একথা জানিয়েছে। এ অঞ্চলের সব পুলিশ স্টেশনই যে কোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছে। বসনিয়ার সার্বরা কসোভোর স্বাধীনতার ঘোর বিরোধী। তারা কসোভোকে বেশ কয়েকবার স্বাধীনতা ঘোষণার ব্যাপারেও সাবধানও করেছে। তাদের সমর্থন দিয়ে আসছে রাশিয়া। রাশিয়া বলছে, কসোভোর একতরফাভাবে স্বাধীনতা ঘোষণার পদক্ষেপ ইউরোপের নিরাপত্তা বিঘি