২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'গ্রেট সাউথ গেট' পোড়ানোর ঘটনায় এক বৃদ্ধ গ্রেপ্তার

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কেন্দ্রস্থলে অবস্থিত ৬০০ বছরের পুরনো "গ্রেট সাউথ গেট" এ অগ্নিসংযোগের দায়ে ৬৯ বছর বয়স্ক এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। নাম চে। পেনসনভোগী এই বৃদ্ধ ক্ষোভের বশে ওই ঘটনা ঘটিয়েছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2008, 01:12 PM

Updated : 26 Aug 2022, 01:22 PM

সিউল, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কেন্দ্রস্থলে অবস্থিত ৬০০ বছরের পুরনো "গ্রেট সাউথ গেট" এ অগ্নিসংযোগের দায়ে ৬৯ বছর বয়স্ক এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। নাম চে। পেনসনভোগী এই বৃদ্ধ ক্ষোভের বশে ওই ঘটনা ঘটিয়েছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন। ওই গেট ছিল দক্ষিণ কোরিয়ার এক নম্বর জাতীয় সম্পদ এবং প্রতীক। সোমবার এটি পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা জানায় পুলিশ। সোমবার চে কে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। সেখানেই চে জানান, কয়েকমাস ধরে পরিকল্পনা করার পর তিনি 'গ্রেট সাউথ গেট' এ আগুন দেন। নামদেইমুনের পুলিশ প্রধান কিম ইয়ং সু এক সংবাদ সম্মেলনে বলেছেন, "আবেদন জানিয়েও নিজের আবাসিক এলাকা পুনর্গঠনের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ না পেয়ে সরকারের ওপর ক্ষুব্ধ হয়ে চে ওই ঘটনা ঘটিয়েছেন।" মই দিয়ে গেটে উঠে মেঝেতে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরান চে। এ ঘটনার জন্য দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন তিনি। পুরোনো এই ঐতিহ্য ধ্বংস হয়ে যাওয়টা দক্ষিণ কোরিয়ার জন্য বড় ধরনের ক্ষতি। এক প্রত্যক্ষদর্শীর উক্তি, "মনে হচ্ছিল যেন আমাদের দেশের গর্ব, আশা ধুলোয় মিশে যাচ্ছে।" পুলিশ কর্মকর্তারা জানান," রোববার পর্যন্ত আমাদের বিশ্বাস ছিল, আমরা নামদেইমুন বা "গ্রেট সাউথ গেট" এর আগুন নিয়ন্ত্রণে আনতে পারব। কিন্তু মধ্যরাতের পর আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দমকল বাহিনীর ১০০ জন কর্মীর নিরলস চেষ্টা ব্যর্থ করে দিয়ে কাঠের তৈরি ওই গেটের সম্পূর্ণ কাঠামোটিই ধ্বসে পড়ে।" দক্ষিণ কোরিয়ায় ১৩৯৮ সালে নির্মাণ করা হয় এই গেট। ৬০০ বছরেরও বেশকিছুকাল আগে সিউল দক্ষিণ কোরিয়ার রাজধানী হওয়ার পর এখানে প্রবেশের মূল ফটক ছিল এটি। দক্ষিণ কোরিয়ার পর্যটন কেন্দ্রও ছিল এটি। দক্ষিণ কোরিয়ার সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক প্রশাসন একথা জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২৪৫ঘ.