জেরুজালেম, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আরব অধ্যুষিত পূর্ব-জেরুজালেমে ইহুদিদের জন্য সহস্রাধিক নতুন বসতি স্থাপনের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। দেশটির আবাসন মন্ত্রী জিভ বোয়িম মঙ্গলবার একথা জানিয়েছেন। ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েলিদের দখল করে নেওয়া ওই এলাকাকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী করতে চায় ফিলিস্তিনিরা।
ইসরায়েলি আবাসন মন্ত্রী জানান, পূর্ব-জেরুজালেমের উত্তর অংশে 'পিসগাত জিভ' নামে পরিচিত এলাকায় ৭৫০ টি বাড়ি এবং দক্ষিণ অংশে আরও ৩০৭ টি বাড়ি নির্মাণের জন্য টেন্ডার ইস্যু করবে ইসরায়েল। পূর্ব-জেরুজালেমের দক্ষিণ অংশটি ইহুদিদের কাছে 'হার হোমা' এবং ফিলিস্তিনিদের কাছে 'জাবাল আল ঘনিম' নামে পরিচিত।
ইরসরায়েল বেতারকে দেওয়া এক সাক্ষাৎকারে আবাসন মন্ত্রী বোয়িম দাবি করেন, "জেরুজালেমের সবখানেই আমাদের নির্মাণকাজ এর পৌর সীমানার মধ্যেই হচ্ছে।"
জেরুজালেম নিয়ন্ত্রণ ইস্যুটি ইসরায়েল-ফিলিস্তিন শান্তি আলোচনার সবচেয়ে কঠিন এবং গুরুত্বপূর্ণ বিষয়। মুসলিম, ইহুদি ও খ্রিস্টান এ তিন স
bdnews24