২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৯/১১ পরিকল্পনাকারীদের মৃত্যুদণ্ড দাবি করেছে পেন্টাগন

যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর (৯/১১) হামলার পরিকল্পনাকরীদের মৃত্যুদণ্ড দাবি করেছে পেন্টাগন। সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী খালিদ শেখ মোহাম্মদসহ আরও পাঁচ জনের বিরুদ্ধে হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগ এনে মঙ্গলবার অভিযোগ গঠন করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2008, 09:04 AM

Updated : 26 Aug 2022, 01:22 PM

ওয়াশিংটন, ফেব্র"য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর (৯/১১) হামলার পরিকল্পনাকরীদের মৃত্যুদণ্ড দাবি করেছে পেন্টাগন। সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী খালিদ শেখ মোহাম্মদসহ আরও পাঁচ জনের বিরুদ্ধে হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগ এনে মঙ্গলবার অভিযোগ গঠন করেছে আদালত। অভিযুক্তদের মধ্যে খালিদ শেখ ছাড়াও আছেন আলী আব্দল আজিজ আলী, মোহাম্মদ আল কাতানি, রামজি বিনালশিব, মুস্তফা আহমেদ আল-হাওসায়ি ও ওয়ালিদ বিন আতাশ। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও হত্যার অভিযোগ আনা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ওয়ার্ল্ডট্রেড সেন্টার, পেন্টাগন ও পেনিসিলভানিয়ায় একযোগে চারটি বিমান হামলার জন্য তারা আল-কায়েদার সঙ্গে ষড়যন্ত্র করেছে। ওই ২ হাজার ৯৩৭ জন নিহত হওয়ার জন্য তারাই দায়ী। ২০০১ সালে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগ এনে এই এই প্রথম গুয়ান্তানামো যুদ্ধ আদালতে অভিযোগ গঠন করা হল। এই আদালতে এই প্রথমবারের মত কারও মৃত্যুদণ্ড দাবি করা হল। ৯/১১ হামলার মূল সন্দেহভাজন পাকিস্তানি নাগরিক খালিদ শেখ স্বীকার করেছেন, হামলার সার্বিক পরিকল্পনা তিনিই করেছিলেন। তবে তার এই স্বীকারোক্তির গ্রহণযোগ্যতা নিয়ে শংসয় আছে। কেননা, মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ জানিয়েছে, পানিতে চুবিয়ে তার কাছ থেকে এই স্বীকারোক্তি আদায় করা হয়েছে। স্বীকারোক্তি আদায়ের এই বর্বর পদ্ধতি নিয়ে বিশ্বজুড়ে অনেক সমালোচনা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত আন্তর্জাতিক চুক্তির শর্ত মোতাবেক কিউবার গুয়েন্তানামো বে মার্কিন নৌ ঘাঁটিতে অবস্থিত এই আদালতে বন্দিদের কাছ থেকে আত্যাচারের মাধ্যমে আদায় করা স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয়। তবে গোয়েন্তানামো বন্দি শিবিরের একজন মার্কিন আইনি পরামর্শক টমাস হার্টম্যান খালিদ শেখের কাছ থেকে সিইআইএ যে তথ্য আদায় করেছে তা ব্যবহার হওয়ার সম্ভাবনা নাকচ করে দেননি। তিনি বলেন, "প্রশ্ন হল পানিতে চুবিয়ে ও অন্যান্য পদ্ধতিতে আদায় করা সব তথ্যই ব্যবহার করা হবে কিনা। তবে আদালতই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।" তবে ৯/১১ হামলাকারীদের বিরুদ্ধে পেন্টাগনের মৃত্যুদণ্ড দাবি নিয়ে বিভক্ত হয়ে পড়েছে ওই হামলায় নিহত ও আহতদের স্বজনেরা। তবে মানবাধিকার সংস্থাগুলো প্রশ্ন তুলেছে, অভিযুক্তরা সঠিক বিচার পাবে কিনা তা নিয়ে। একইসঙ্গে তারা বলছে, তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া ঠিক হবে না। বিডিনিউজ টোয়েন্টিফের ডটকম/এফএইচবি/এলকিউ/১৩৫০ ঘ.