বাগদাদ, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- মার্কিন প্রতিরক্ষামন্ত্রী রবার্ট গেটস সোমবার বাগদাদে সাংবাদিকদের বলেছেন, তিনি ইরাক থেকে সেনা সরানো সময়িকভাবে বন্ধ করার পক্ষে। গত বছর জুলাইয়ে ইরাক থেকে প্রাথমিকভাবে ৫টি ব্রিগেড সরিয়ে নেওয়া হয়েছে। এরপর আপাতত আর মার্কিন সেনা না সরানোরই পক্ষপাতি গেটস।
ইরাকে মার্কিন সেনা উপস্থিতির ইস্যুটি যুক্তরাষ্ট্রে একটি বড় ধরনের রাজনৈতিক ইস্যু। বিশেষ করে এই নির্বাচনী মৌসুমে এ ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেমোক্র্যাটরা দ্রত সেনা প্রত্যাহার চায়। রিপাবলিকানরা বলছেন, ইরাক থেকে কখন সেনা প্রত্যাহার করাটা নিরাপদ সে সিদ্ধান্ত নেওয়া উচিত মার্কিন কমাণ্ডার ডেভিড পেত্রাউসের।
এই সিদ্ধান্তে নিতে কত সময় লাগতে পারে জিজ্ঞেস করা হলে গেটস বলেন, "আমরা এখনও যে বিষয়গুলো নিয়ে ভাবছি এটি তার মধ্যে অন্যতম।"
জুলাইয়ে ইরাকে সেনা সংখ্যা ১ লাখ ৩০ হাজারে নেমে এসেছে। অন্য কথায় বললে, ২০০৭ সালে অতিরিক্ত সেনা পাঠানোর আগে যে পরিমাণ মার্কিন সেনা ছিল এখন তার সমপরিমাণ সেনা সেখানে রয়েছে।
গত মাসের শেষদিকে সিএনএন এ এক সাক্ষাৎকারে পেত্রাউস বলেছেন, " প্রাথমিকভাবে সেনা সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি একটু স্বাভাবিক হতে দিন।"
পেত্রাউসের বক্তব্য গেটসের ভাবনা-চিন্তারই প্রতিফলন কিনা জিজ্ঞেস করা হলে তিনি বলেন, " আমার নিজের চিন্তাভাবনা কিছুটা তার পথেই গেছে। কিন্তু এ ব্যাপারে মূল প্রশ্নটি হচ্ছে, ওই সময়টি কতদিন এবং তারপর কি ঘটবে সেটি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫৫ঘ.
bdnews24