ওয়াশিংটন, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- হোয়াইট হাউসের জন্য দলীয় মনোনয়নের দৌড়ে প্রতিদ্বন্দ্বী বারাক ওবামার জয়ের জোয়ারে বিচলিত হিলারি নির্বাচনী বহরে রদবদল করেছেন। ইতোমধ্যেই বিভিন্ন অঙ্গরাজ্যে হিলারিকে পরাজিত করেছেন ওবামা। মঙ্গলবার আরেকদফা প্রতিযোগিতায় ওবামারই জেতার সম্ভাবনা রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হওয়ার ইতিহাস গড়ার সম্ভাবনা রয়েছে ইলিনয়ের সিনেটর ওবামার। সাউথ ক্যারোলিনায় ওবামার জয়টাই প্রেসিডেন্ট পদপ্রার্থীতার লড়াইয়ে তার টার্নিং পয়েন্ট। শনিবার তিনটি অঙ্গরাজ্যে সহজেই জয় পেয়েছেন তিনি। বাকী আছে ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়ার 'পোটোম্যাক প্রাইমারী'। এই লড়াইয়ে নামতেও অত্যন্ত আত্মবিশ্বাস নিয়েই এগুচ্ছেন ওবামা।
তার জয়ের সম্ভাবনা আঁচ করেই সম্ভবত হিলারি ইতোমধ্যে তার প্রচারাভিযানের ম্যানেজার পাত্তি সলিসকে দোয়েলেকে সরিয়ে দীর্ঘদিনের আস্থাভাজন ম্যাগি উইলিয়ামসকে তার স্থলাভিষিক্ত করেছেন। কিন্তু সলিসকে কেন সরাচ্ছেন সে সম্পর্কে কোনো ব্যাখ্যা দেননি হিলারি।
হিলারির এক মুখপাত্র কেবল বলেছেন, এই পদপে তার প্রেসিডেন্ট পদপ্রার্থীতার লড়াই কৌশলের সামগ্রিক কোনো পরিবর্তনের বহিঃপ্রকাশ নয়।
ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়ের সায়েন্স প্রফেসর ল্যারি সাবাতো বলছেন, রদবদল ভালো লণ নয়। তবে তিনি বলেন, হিলারি হয়ত একটু সমস্যায় পড়েছেন। কিন্তু তার সম্ভাবনা শেষ হয়নি। ওহিও, টেক্সাস এবং পেনিসেলভেনিয়ায় তিনি ভালো করলে তিনি মনোনয়ন পেয়েও যেতে পারেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯০১ঘ.
bdnews24