কোয়েটা, পাকিস্তান, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টি ডটকম/রয়টার্স ) -- পাকিস্তানের নিরাপত্তা বাহিনী শীর্ষ তালেবান কমান্ডার মোল্লা মানসৌর দাদুল্লাহকে আটক করেছে। সোমবার আফগানিস্তান- পাকিস্তান সীমান্তে এক অভিযানে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা।
মোল্লা মানসৌর আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দের তালেবান কমান্ডার ছিলেন।
এক গোয়েন্দা কর্মকর্তা জানান, "আমরা জানাচ্ছি যে, এক অভিযানে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা মোল্লা মানসৌরকে গ্রেপ্তার করেছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬১১ঘ.
bdnews24