২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুশাররফের পদত্যাগ চায় ৭৫ শতাংশ পাকিস্তানি

৭৫ শতাংশ পাকিস্তানি প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের পদত্যাগ চায়। সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক 'ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনিস্টিটিউট' (আইআরআই) প্রকাশিত এক জনমত জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2008, 11:05 AM

Updated : 26 Aug 2022, 01:22 PM

ইসলামাবাদ, ফেব্র"য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ৭৫ শতাংশ পাকিস্তানি প্রেসিডেন্ট পারভেজ মুশাররফের পদত্যাগ চায়। সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক 'ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনিস্টিটিউট' (আইআরআই) প্রকাশিত এক জনমত জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে। পাকিস্তানে আসন্ন সাধারণ নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে প্রকাশিত এ জরিপে আইআরআই আরও জানিয়েছে, প্রেসিডেন্ট হিসাবে মুশাররফের দায়িত্ব পালনের পক্ষে জনমত কমেছে রেকর্ড পরিমাণ। তার কাজের প্রতি সমর্থন আছে মাত্র ১৫ শতাংশ পাকিস্তানির। আইআরআই জানিয়েছে, ২৭ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেত্রী বেনজির ভুট্টো হত্যাকাণ্ড পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের প্রভাব ফেলেছে এবং তার দল পাকিস্তান পিপল'স পার্টি (পিপিপি) সহানুভূতি পাওয়ার পাশাপাশি সরকারবিরোধীদেরও সমর্থন পাচ্ছে। জানুয়ারি মাসের শেষ দিকে পরিচালিত এ জরিপে অংশগ্রহণকারীদের ৫০ শতাংশ জানিয়েছেন, নির্বাচনে তারা পিপিপিকে ভোট দেবে। অন্যদিকে, ১৯৯৯ সালে মুশাররফের সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের দলকে সমর্থন করেছেন অংশগ্রহণকারীদের ২২ শতাংশ। আর মাত্র ১৪ শতাংশ জানিয়েছেন, তারা পাকিস্তান মুসলিম লীগকে সমর্থন করেন। প্রসঙ্গত, মুশাররফ ক্ষমতায় আসার পর থেকে তাকে রাজনৈতিকভাবে সমর্থন দিয়ে আসছে পাকিস্তান মুসলিম লীগ। পাকিস্তান সরকার এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) উভয়েই বেনজির হত্যাকাণ্ডের জন্য আল কায়েদার মদদপুষ্ট পাকিস্তানের এক তালেবান কামান্ডারকে দায়ী করে আসছে। তবে জরিপে এ জরিপে দেখা গেছে, মাত্র ১৩ শতাংশ পাকিস্তানি মনে করেন বেনজিরকে আল-কায়েদা হত্যা করেছে। আইআরআই সূত্রে জানা গেছে, বেনজির হত্যাকাণ্ডের জন্য সরকার দায়ী বলে মনে করছেন ৬২ শতাংশ পাকিস্তানি। আইআরআই বলছে, "এর মধ্য দিয়ে এটা বোঝা যাচ্ছে যে নাগরিকদের মধ্যে সরকারের প্রতি বিশ্বাসযোগ্যতায় ধস নেমেছে।" নগর ও গ্রামের নির্বাচনী এলাকার ৩,৪৮৫ জন নারী-পুরুষের ওপর এ জরিপ চালায় আইআরআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এলকিউ/১৬২৯ ঘ.