সাংহাই, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - একশ বছরে মধ্যে ভয়াবহ তুষারপাতে অচল হয়ে পড়া চীনে জীবনযাত্রা আবার স্বাভাবিক হতে শুরু করেছে। রোববার যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ ও খাবার সরবরাহ স্বাভাবিক হয়ে এসেছে বেশির ভাগ অঞ্চলেই। চীন কর্তৃপক্ষ জানিয়েছে, এবারের শীতে বেশ কয়েকজন লোক নিহত হয়েছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।
সিনহুয়া চীনের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দূর্যোগ সাহায্য কেন্দ্রের উদ্বৃতি দিয়ে জানায়,"আমরা ,বৃষ্টি, বরফ এবং তুষারপাতের বিরুদ্ধে যুদ্ধ করে আজকের অবস্থানে এসেছি।"
দূর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র আরও জানায়, আমরা বিচ্ছিন্ন হয়ে পড়া বিভিন্ন এলাকাসহ পার্বত্যাঞ্চলগুলোতে খাদ্য,বস্ত্র সরবরাহ, চিকিৎসা সেবা দেওয়াসহ লোকজনদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করার চেষ্টা করছি। কেননা ওইসব জায়গায় ত্রাণ পৌঁছানো কঠিন এবং সময়ের ব্যাপার।
সিনহুয়া রেডক্রসের উদ্বৃতি দিয়ে জানায, চার সপ্তাহের শীত এবং তুষারপাতে চীনে কমপক্ষে ৮০ জন নিহত হয়েছে এবং প্রায় ৩ লাখ বাড়িঘর ধ্বসে পড়েছে। এর প্রভাব সরাসরি অর্থনীতিতে পড়েছে এবং এর ফলে প্রায় ৮০ বিলিয়ন ইউয়ান বা ১১ দশমিক ১ বিলিয়ন ডলারের ক্ষয়-ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫৫০ঘ.
bdnews24