২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'লাদেন পাকিস্তানে'- যুক্তরাষ্ট্রের কথায় সায় আফগানিস্তানের

আল-কয়োদা নেতা ওসামা বিন লাদেন ও তালেবান নেতা মোল্লা ওমর পাকিস্তানে তৎপর-- মার্কিন কর্মকর্তার এ কথা সমর্থন করেছে আফগানিস্তান। আফগান সরকারের এক মুখপাত্র রোববার একথা জানিয়েছে। অবশ্য শনিবার মার্কিন কর্মকর্তা ওই মন্তব্য করার পরপরই পাকিস্তান তা অস্বীকার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2008, 11:08 AM

Updated : 26 Aug 2022, 01:21 PM

কাবুল, ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল-কয়োদা নেতা ওসামা বিন লাদেন ও তালেবান নেতা মোল্লা ওমর পাকিস্তানে তৎপর-- মার্কিন কর্মকর্তার এ কথা সমর্থন করেছে আফগানিস্তান। আফগান সরকারের এক মুখপাত্র রোববার একথা জানিয়েছে। অবশ্য শনিবার মার্কিন কর্মকর্তা ওই মন্তব্য করার পরপরই পাকিস্তান তা অস্বীকার করে। আফগানিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে আল-কায়েদা ও তালেবান নেতারা পাকিস্তাননের আদিবাসী এলাকায় আশ্রয় পাচ্ছে। এ নিয়ে প্রতিবেশী দুদেশে সম্পর্কেও বেশ টানাপোড়েন চলছে। তবে গত আগস্ট মাসে আদিবাসী নেতাদের একটি বৈঠকের পর জঙ্গি তৎপরতা ঠেকাতে দুদেশ একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। আফগান সরকারের মুখপাত্র হুমায়ুন হামিদজাদা বলেন, "আমাদের ভাল লাগছে যে অবশেষে উচ্চ পদস্থ মার্কিন কমকর্তা স্বীকার করলেন লাদেন ও ওমর পাকিস্তানে আছে।" তিনি আরও বলেন, "সরকার কয়েক বছর ধরে বলে আসছে আফগানিস্তানের শত্র" ও তালেবানরা আফগানিস্তানের বাইরে থেকে তাদের কর্মকাণ্ড চালিয়ে আসছে।" গত শনিবার এক উর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জানান, লাদেন পাকিস্তানের আদিবাসী এলকা থেকে জঙ্গি তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এছাড়া পাকিস্তানের কোয়েটা শহরে অবস্থান নিয়ে আফগানিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে মোল্লা ওমর ও অন্যান্য তালেবান নেতারা। পরিচয় প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, বিন লাদেন ও তার সহকারি আইমান আল-জাওয়াহিরিসহ অন্যান্য তালেবান নেতারা আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের কেন্দ্রীয়ভাবে শাসিত আদিবাসী এলাকায় তৎপর আছে। তিনি বলেন, কোয়েটা শহর থেকে মোল্লা ওমর তালেবান নেতাদের জন্য কৌশলগত নির্দেশনা দিচ্ছেন। তার নির্দেশনা অনুযায়ী কাজ করছে তালেবান নেতারা। তবে এই বক্তব্যের পেছনে কোনো গোয়েন্দা সূত্রের কথা উল্লেখ করেননি ওই কর্মকর্তা। তবে পাকিস্তান শনিবারই মার্কিন কর্মকর্তার ওই বক্তব্য অস্বীকার করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ সাদিক বলেন, তালিকাভুক্ত জঙ্গিরা কোথায় আছে সে বিষয়ে যদি কোনো মার্কিন কর্মকর্তার কাছে কোনো খবর থাকে তবে তার উচিত পাকিস্তানকে জানানো। সাদিক বলেন, "কার্যকর গোয়েন্দা তথ্য থাকলে তা পাকিস্তানের সঙ্গে বিনিময় করা উচিত। এতে তাদেরকে নিস্ক্রিয় করা যাবে। এ ধরনের তথ্য না থাকলে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলা আপনার উচিত হবে না।" জঙ্গিদের গ্রেপ্তারে যুক্তরাষ্ট্রের ঘোষিত পুরস্কারের কথা উল্লেখ করে সাদিক বলেন, "তিনি সঠিক হলে তার উচিত হবে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা না বলে পুরস্কারের অর্থ দাবি করা।" ২০০১ সালে মার্কিন বাহিনীর অভিযানে তালেবান সরকারের পতন হওয়ার পর বিন লাদেন এবং ও মোল্লা ওমর আফগানিস্তান থেকে পালিয়ে যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৬৩৫ ঘ.