ফেব্র"য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে গত শনিবার নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় ২০ জন নিহত হওয়ার পর নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা বাড়ছে পাকিস্তানে। নির্বাচন বানচাল কিংবা দেরী করার ক্ষমতাসীন দলগুলোর চক্রান্তের অংশ হিসাবেই ওই আত্মঘাতী হামলা হয়েছে বলে মনে করছে বিরোধী আওয়ামী ন্যাশনাল পার্টি (এএনপি) কারণ, নির্বাচন হলে বেনজির সহানুভুতি ভোটে পিপিপিই জয়ী হওয়ার সম্ভাবনা বেশি।
এএনপি'র মুখপাত্রের বিশ্বাস, ক্ষমতাসীন দলগুলো ক্ষমতা হারানোর আশঙ্কায় নির্বাচন বানচাল করা কিংবা নির্বাচনে বিলম্ব করার যে চক্রান্ত করেছে। শনিবারের হামলার লক্ষ্য ছিল একই।
পাকিস্তানে আগামী ১৮ ফেব্র"য়ারির নির্বাচনের ফল নির্ধারণ করে দিতে পারে নিহত সাবেক প্রধানমন্ত্রী বেনজিরের প্রতি সহানুভুতি ভোট।
গত ডিসেম্বরে আত্মঘাতী বোমা হামলায় সাবেক প্রধানমন্ত্রী বেনজিনর ভুট্টো নিহত হওয়ায় পাকিস্তানের এবারের নির্বাচনে বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে বেনজিরের সহানুভুতি ভোট। বিশেষ করে সবচেয়ে বড় পাঞ্জাব প্রদেশের ভোটই হয়ত নির্বাচনের ফলাফল নির্ধারণ করে দেবে।
বেনজিরের দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) পাঞ্জাব প্রদেশ স্টান্ডিং কমিটির ভাইস প্রেসিডেন্ট সৈয়দ ইউসুফ রাজা গিলানি বলেন, "অবশ্যই পিপিপি সসানুভুতি ভোট পাবে।"
মুলতান শহরে নিজের বাড়িতে বসে তিনি বলেন, "নির্বাচন যদি সুষ্ঠু ও স্বচ্ছ হয় তাহলে পিপিপি বিজয়ী হবে।"
বোমা হামলার ঘটনাকে কেন্দ্র করে নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা তাই ক্রমশ বাড়ছে। নিরাপত্তা ঝুঁকির কারণে নির্বাচনী প্রাচারাভিযান ব্যাপকভাবে ব্যহত হচ্ছে। বিরোধীরা এখনই অভিযোগ তুলেছে, নির্বাচনে মুশারফের পক্ষে কারচুপি হতে পারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৫২০ ঘ.
bdnews24